কাশীপুরের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কাশীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. শাহাবুদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২১ অক্টোবর) সকাল আনুমানিক সোয়া ৮টায় ঢাকার মগবাজারের হলি ফ্যামিলি হাসপাতালে ব্রেন স্ট্রোকজনিত কারণে তিনি মারা যান। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ আসর কাশীপুর ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার শত শত মুসল্লি অংশ নেন।

জানাজা শেষে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। জাতীয় পতাকায় আচ্ছাদিত তাঁর মরদেহের প্রতি জেলা পুলিশের একটি চৌকস দল স্যালুট জানিয়ে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে। পরে তাঁকে কাশীপুর ঈদগাহ কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

পুরাতন সংবাদ পড়ুন
« অক্টোবর ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
   ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১