কোবরা গ্রুপ’এর প্রধান ফতুল্লার সোহেল খন্দকারকে বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তার

সদর মডেল থানার মিশনপাড়া এলাকা থেকে ফতুল্লার সোহেল খন্দকারকে বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তার করেছেএসআরবি-১১। সে শীর্ষ সন্ত্রাসী, তার বিরুদ্ধে ১৫ টি মামলা রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে এস আর বি-১১ জানিয়েছে, সোহেল খন্দকার দীর্ঘদিন ধরে ফতুল্লার কাঠেরপুল, শিবু মার্কেট, লামাপাড়া ও আশপাশের এলাকায় একচ্ছত্র অপরাধের রাজত্ব গড়ে তুলেছিল। ফতুল্লার কাঠেরপুল সংলগ্ন এলাকাকে মাদকের অভয়ারণ্যে পরিণত করেছে এই সোহেল খন্দকার। একাধিক গোপন আস্তানা/স্পট পরিচালনা করে পাইকারী ও খুচরা পর্যায়ে কোটি টাকার হি হেরোইনসহ বিভিন্ন মাদকের লেনদেন ও সরবরাহ নিয়ন্ত্রণ করত সে। নিজস্ব মাদক সাম্রাজ্য রক্ষা ও এলাকায় আধিপত্য বজায় রাখতে সে একাধিক কিশোর গ্যাং ও সন্ত্রাসী গ্রুপ গড়ে তোলে। এসব উঠতি বয়সীদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়ে এলাকায় নিয়মিত মহড়া দেওয়া এবং অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষকে আতঙ্কে রাখত। স্থানীয় পোশাক কারখানা, ব্যবসায়ী ও ঝুট গোডাউন মালিকদের জিম্মি করে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা দাবি করত। চাঁদা দিতে অস্বীকার করলে নিজ সন্ত্রাসী বাহিনী দিয়ে গোডাউন লুটপাট, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও ঝুট লুটপাট চালাত। সোহেল খন্দকারের বিরুদ্ধে হত্যা চেষ্টা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও মারামারিসহ অন্তত ১৫টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা ও হত্যা চেষ্টা মামলারও অন্যতম আসামী সে। একাধিকবার আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে পুনরায় অপরাধ জগতে ফিরে এসে আধিপত্য বিস্তারে লিপ্ত হয়।
তারা আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১১ অক্টোবর) রাত ৯ টায় এসআরবি-১১ এর একটি চৌকস টিম নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন মিশন পাড়া এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ফতুল্লার কোবরা গ্রুপ/সোহেল গ্রুপের শীর্ষ সন্ত্রাসী, মাদক সম্রাট ও ১৫ মামলার আসামী সোহেল খন্দকারকে গ্রেপ্তার করা হয়। এই সময় তার হেফাজত হতে ০ ১ টি বিদেশী রিভলবার, ৫ রাউন্ড গুলি, ৭০ পুড়িয়া (১০ গ্রাম) হেরোইন এবং ০১ টি পকেট রাউটার উদ্ধার করা হয়।
এসআরবি-১১ অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ, পিপিএসসি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

পুরাতন সংবাদ পড়ুন
« মার্চ ২০২৭ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১