কোর্ট প্রাঙ্গনে ” জয় বাংলা ” স্লোগান আইভীর আইনজীবি কাজল, তুষারসহ গ্রেফতার-৩

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিন বার নির্বাচিত সাবেক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর আইনজীবি জিয়াউল হক কাজলকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের আরো দুইজনকে গ্রেফতার করেছে। তিনজনকে পুলিশী জিজ্ঞাসাবাদের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ মহানগরীর গলাচিপা এলাকার বাড়ী থেকে এডভোকেট জিয়াউল হক কাজল (৬০),তার ভাই আতিকুল হক (৫৫) এবং দেওভোগ পাক্কা রোডের বাড়ী থেকে এডভোকেট মাহবুব রহমান তুষার (৪৫) কে পুলিশ গ্রেফতার করে। জেলার ফতুল্লা থানার একটি মামলায় ওই তিনজনকে গ্রেফতার দেখিয়ে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, জেলার সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকায় ২০২৪ সালের ২০ জুলাই গুলিবিদ্ধ হয়ে রিকসা চালক তুহিন মারা যায়। থানায় ১৩ সেপ্টেম্বর তুহিনের স্ত্রী আলেয়া আকতার মীম একটি হত্যা মামলা করেন।মামলায় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী,সাবেক মেয়র সেলিমা হায়াৎ আইভী,সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, আব্দুল্লাহ আল কায়সার, নজরুল ইসলাম বাবু এবং সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান ও শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানকে আসামী করা হয়। ওই মামলার আসামী সেলিনা হায়াৎ আইভীকে ২০২৫ সালের ৯ মে দেওভোগের চুনকা কুটির থেকে পুলিশ গ্রেফতার করে। আইভীকে মোট ১২ টি মামলায় আটক দেখানো হয়। উচ্চ আদালত থেকে আইভীর ৩০ এপ্রিল জামিনাদেশ হলে কাসিমপুর কারাগার থেকে ৩ জুন রাতে মুক্তি পান। এদিকে ফতুল্লা থানার চামমারী তল্লায় অবস্হিত জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে ১৩ অক্টোবর তুহিন হত্যা মামলার নির্ধারিত দিনে আইভী উপস্হিত হয়ে মামলা মোকাবেলা করেন। আদালত ওই দিন তাকে জামিন বহাল রাখেন। আদালত প্রাঙ্গনে তখন আইনজীবি,কর্মী সমর্থকদের উপস্হিতিতে আইভী ” জয় বাংলা ” স্লোগান দেয়। বিষয়টি সরকারী দল বিএনপি এবং অন্য দলগুলোর নেতা কর্মীদের মতো সাধারণ মানুষের মাঝে আলোচনা সমালোচনার জন্ম দেয়। পুলিশ রাতে গলাচিপার বাড়ী থেকে আইভীর আইনজীবি, জেলা সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এডভোকেট জিয়াউল হক কাজল, তার ভাই আতিকুল হক, দেওভোগ পাক্কা রোডের বাড়ী থেকে এডভোকেট মাহবুব রহমান তুষারকে গ্রেফতার করে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেছেন, ফতুল্লা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ওই তিনজনকে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের পুলিশী জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে। আইভীর অপর আইনজীবি আওলাদ হোসেন বলেন, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কাজল, তুষার,আতিকের নাম নেই। কাজল, তার ভাইকে বাড়ী থেকে গ্রেফতার করা হলেও থানা ভবনে খাবার দিতে যাওয়া তুষারকেও গ্রেফতার করা হয়। তাদেরকে ষড়যন্ত্র করে গ্রেফতার করা হয়েছে।

পুরাতন সংবাদ পড়ুন
« আগস্ট ২০২৭ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
      ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১