চাঁদা না দেওয়ায় বালুর গদিতে হামলা ও ভাঙচুরের অভিযোগ, রূপগঞ্জ থানায় মামলা

নারায়ণগঞ্জ ৭১ নিউজ:  নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসা পরিচালনা ও চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে একটি বালুর গদিতে হামলা, ভাঙচুর, মারধর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) এ ঘটনায় ম্যানেজার মোঃ ছোবহান রূপগঞ্জ থানায় উপস্থিত হয়ে এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে সোরহার মিয়া, সাগর মিয়া, সাকিব, বিজয় মিয়ার নামসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের কথা জানান ।

অভিযোগে ছোবহান উল্লেখ করেন, তিনি মীরকুটির এলাকার ভূইয়া এন্টারপ্রাইজের মালিক শাওন ভূইয়া শাকিলের ম্যানেজার হিসেবে কর্মরত। একই এলাকায় এমকে এগ্রো কয়েল ফ্যাক্টরিতেও প্রতিষ্ঠানটির মাধ্যমে লাকড়ি সরবরাহ করা হয়। প্রায় দুই বছর আগে সোরহার মিয়া নামে এক ব্যক্তি স্থায়ী স্থাপনা নির্মাণের জন্য ভূইয়া এন্টারপ্রাইজ থেকে ইট, বালু ও সিমেন্ট নেন। এসব পণ্যের বাবদ তার কাছে ১৩ হাজার ৫০০ টাকা পাওনা ছিল। পাওনা টাকা চাইলে তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন বলে অভিযোগে আইনি সহায়তা নিন বলা হয়।

বাদীর অভিযোগ, গত ১৫ জুলাই বিকালে মীরকুটির ছেও সাকিন এলাকায় সোরহার মিয়ার সঙ্গে দেখা হলে পাওনা টাকা চাইলে তিনি টাকা পরিশোধ করবেন না বলে জানান বিষয়টি শাওন ভূইয়া শাকিলকে জানানো হলে তিনিও ওই ব্যক্তির কাছে পাওনা টাকার বিষয়ে জানতে চান। তখন সোরহার মিয়া এলাকায় ব্যবসা করতে হলে তাকে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এরপর থেকে শাওন ভূইয়া শাকিলের কাছে ওই টাকা দাবি করে বিভিন্ন সময় হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন ছোবহান। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় শাওন ভূইয়া শাকিলের সঙ্গে সোরহার মিয়ার বিরোধ তৈরি হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, গত ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে মীরকুটির ছেও সাকিন এলাকায় এমকে এগ্রো কয়েল ফ্যাক্টরিতে লাকড়ির গাড়ি পৌঁছালে চালক ইব্রাহিম ওশ্রমিকরা গাড়ি থেকে লাকড়ি নামাচ্ছিলেন। এ সময় সোরহার মিয়াসহ অভিযুক্তরা সেখানে গিয়ে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। চালক ইব্রাহিম প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে ও শ্রমিকদের কিল-ঘুষি ও লাথি মারেন এবং লাকড়িবাহী গাড়ি ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি করেন বলে অভিযোগ করা হয়েছে।

পুরাতন সংবাদ পড়ুন
« এপ্রিল ২০২৭ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
   
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০