চাকরির ভুয়া বিজ্ঞাপনে জিম্মি করা ১০ তরুণ উদ্ধার, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ ৭১ নিউজ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনলাইনে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে ১০ জনকে অপহরণ করে একটি বাসায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে সংঘবদ্ধ অপহরণ চক্রের মূলহোতাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ। এসময় জিম্মিদশায় থাকা ১০ ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রূপগঞ্জ থানাধীন রূপসী কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— চট্টগ্রামের চন্দনাইশ থানার ছুফিবাড়ি এলাকার মৃত আকমল মিয়ার ছেলে ও চক্রের মূলহোতা সিরাজুল ইসলাম (২৯) এবং পটুয়াখালীর রাঙ্গাবালী থানার চলিতাবানি এলাকার আব্দুল মান্নানের ছেলে অমিত হাসান (২৩)।

র‌্যাব-১১’র পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরির বিজ্ঞাপন দিয়ে যুবকদের প্রলোভিত করে অপহরণ করছে। পরে তাদের একটি নির্দিষ্ট স্থানে জিম্মি করে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করা হচ্ছে।

পুরাতন সংবাদ পড়ুন
« আগস্ট ২০২৫ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
    
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১