জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে। দেশটির কুমামোতো প্রিফেকচার সরকার শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে জানানো হয়েছে, এ ঘটনায় আরও অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন।
গত মঙ্গলবার (২৮ জুলাই) জাপানের কিউশু দ্বীপের উকী শহরের কাছে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। কম্পনের ফলে প্রায় ৪০ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পাশাপাশি রেল যোগাযোগ ব্যাহত হয় এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহতদের প্রায় অর্ধেকই প্রাণ হারিয়েছেন দুটি পৃথক বড় দুর্ঘটনায়। এর একটি ঘটেছে নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের একটি কাগজ কারখানায়, যেখানে কাঠামোগত ক্ষতির কারণে হতাহতের ঘটনা ঘটে। অন্যটি একটি এইওন স্টোরে সম্ভাব্য গ্যাস বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্ট।
পরিস্থিতি বিবেচনায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ক্ষতিগ্রস্ত এলাকায় বসবাসকারী মানুষকে সম্ভাব্য আরও শক্তিশালী আফটারশকের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এদিকে, তীব্র গরমের কারণে দুর্গত এলাকাগুলোতে পানির সংকট দেখা দিয়েছে। ফলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অতিরিক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান। এর আগে প্রায় এক দশক আগে কুমামোতো অঞ্চলে সংঘটিত একটি বড় ভূমিকম্পে ২৭৫ জনের মৃত্যু হয়েছিল।
তথ্যসূত্র: আল জাজিরা
পুরাতন সংবাদ পড়ুন
« আগস্ট ২০২৭ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
      ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১