জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের উপদেষ্টাদের সংবর্ধনা

নারায়ণগঞ্জে ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের মনোনীত উপদেষ্টামণ্ডলীর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাতে নগরীর একটি রেস্টুরেন্টে মীম শরৎ গ্রুপের সৌজন্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি নাফিজ আশরাফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ এবং নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি আমির হোসেন স্মিথ।
অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, উপদেষ্টা দৈনিক খবরের পাতা সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম এবং মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগকে সংবর্ধনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, ‘সাংবাদিকতা পেশা খুবই চ্যালেঞ্জিং। আমরা যেমন চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজ করি, সাংবাদিকদেরও একইভাবে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এ কারণে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
সংবর্ধিত প্রধান উপদেষ্টা বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘জেলা প্রশাসন, পুলিশ, এসআরবি ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে আমরা মিলেমিশে কাজ করে থাকি। এর ফলে নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে না।’
উপদেষ্টা অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম বলেন, ‘নারায়ণগঞ্জের উন্নয়নের স্বার্থে যেখানে যা বলা প্রয়োজন, তা বলব এবং যা করা প্রয়োজন, তা করব।’ তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন ও এসআরবির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে নগরীর ফুটপাত হকারমুক্ত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা নারায়ণগঞ্জবাসীর স্বার্থে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক অবক্ষয় রোধে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
সংগঠনের কার্যকরী সদস্য সৈয়দ সিফাত লিংকনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে উপদেষ্টাদের সম্মানে মানপত্র পাঠ এবং ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কার্যকরী সদস্য শরীফ উদ্দিন সবুজ ও বুলবুল আহমেদ সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সদস্য আনোয়ার হাসান, মুন্না খান, শেখ ফরিদ, আশিকুর রহমান হান্নান, শাহাদাত হোসেন রতন, শাহাদাৎ ও রুবেল মিয়াসহ ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং তাঁদের পরিবারের সদস্যরা।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

পুরাতন সংবাদ পড়ুন
« জানুয়ারি ২০২৭ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
    ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১