ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগরস্থ গ্রীন গার্ডেন পাটি সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম হীরা, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম-আহŸায়ক আখতারুজ্জামান মৃধা, ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তল হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন, মহানগর যুবদলের সদস্য জুয়েল রানা, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিন্না, ৩নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজ শাহিন, ৭নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, শহিদুল্লাহ ভূইয়া, নাছির উদ্দিন, আবু তাহের, ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফারহান রুবেল, যুবদল নেতা মাইনুল হোসেন, শফিকুল ইসলাম মিন্টু, সাবেক ছাত্র নেতা মোয়াজ মানিক, সম্রাট, রাসেল আহমেদ ৩নং ওয়ার্ড কৃষক দলের সাধার সম্পাদক জাভেদসহ আরো অনেকে।
এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, যারা পলিয়ে যায় তারা কি আর ফিরে আসে, তারা আর ফিরে আসে না। এই শেখ হাসিনা, এই খুুনি হাসিনার দল তারা আর এদেশে কখনো ফিরে আসবে না।
কিন্তুু তারা এ,দেশকে অস্থির করে রাখার চেষ্টা করবে, কারন তারা কখনো এদেশের ভালো চায় না, ভালো চাবেওনা এর জন্য তারা দেশটাকে অস্থির করে রাখার জন্য ককটেল ফুটাবে, তারা জঙ্গি হামলা করবে।
আমরা যারা দেশ প্রেমিক, আমরা যারা তারেক রহমানের নেতৃত্বে একটি সোলানী বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমরা সবসময় অতন্দ্রপ্রহরী হয়ে তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ।

পুরাতন সংবাদ পড়ুন
« মার্চ ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
      
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১