দুই বছরের কম বয়সী শিশুদের মোবাইল ও টিভি দেখার বিষয়ে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।

দুই বছরের কম বয়সী শিশুদের মোবাইল বা টিভি দেখতে দিলে এটি তাদের স্বাস্থ্য ও জীবন ব্যবস্থায় ভয়াবহ প্রভাব ফেলে। এরফলে এ বয়সী শিশুদের এসব ডিভাইস থেকে দূরে রাখা উচিত। সম্প্রতি চালানো এক গবেষণায় এ নিয়ে কিছু ভয়াবহ ফলাফল দেখা গেছে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ‘১০০১ ক্রিটিক্যাল ডেইস’ নামে একটি ওয়েবসাইটে গবেষণার তথ্য ফলাফল প্রকাশ হয়েছে। আর গবেষণা চালিয়েছে যুক্তরাজ্যের চারটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা বলেছেন, এই সময়ে মোবাইল ও টিভি দেখতে দিলে শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়তে পারে।

লিডস বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার রাফে কায়টন এই গবেষণার সহ–নেতৃত্বে ছিলেন। তিনি বলেছেন, তারা দেখতে পেয়েছেন বাবা–মায়ের এসব ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে গাইডিংয়ের অভাব আছে। এতে করে তারা নিজেদের অজান্তে নিজ শিশুকে মোবাইল অস্বাস্থ্যকর স্বভাব এবং সম্পর্ক তৈরি করে দিচ্ছেন।

শিশুদের মধ্যে যেসব সমস্যা দেখা দেয়

গবেষণায় দেখা গেছে মোবাইল–টিভি দিলে বাবা–মা বা যিনি শিশুকে লালন–পালন করেন তার সঙ্গে সম্পর্ক তৈরির সুযোগ কমে যায়, শিশুদের স্বাভাবিক খেলাধুলা করার সময় কমে যায় এবং সবচেয়ে ভয়ঙ্কর— তাদের ভাষার বিকাশ সীমিত হয়ে যায়। অর্থাৎ শিশুরা ভাষা শিখতে পারে না।

এরসঙ্গে এত কম বয়সে এসব ডিভাইস ব্যবহার করতে দিলে শিশুদের মধ্যে অতিরিক্ত উদ্দীপনা এবং ঘুমের ব্যঘাত দেখা দেয়। পাশাপাশি তাদের চোখের ওপর খারাপ প্রভাব পড়ে এবং শিশু বয়সে স্থুলতা বা ওজন বৃদ্ধি দেখা দেয়।

গবেষণায় আরও ভয়ঙ্কর তথ্য হিসেবে বেরিয়েছে, দুই বছরের কম বয়সের যেসব শিশুকে মোবাইল ও টিভি দেখতে দেওয়া হয় তারা আরাম ও প্রশান্তির জন্য এসব ডিভাইসকে খোঁজে। যেখানে আরাম–প্রশান্তির জন্য বাবা–মাকে খোঁজার কথা তাদের।

পুরাতন সংবাদ পড়ুন
« আগস্ট ২০২৯ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
  ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১