নারায়ণগঞ্জের গার্মেন্টস কর্মকর্তা শুভ্র হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন ৫০ হাজার অর্থদণ্ড

নারায়ণগঞ্জ ৭১ নিউজ: নারায়ণগঞ্জের আদালতে গার্মেন্টস কর্মকর্তা সাখাওয়াত হোসেন শুভ্র হত্যার দায়ে সাত আাসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।  একই রায়ে প্রত্যেককে ৫০ হাজার অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ আদালতে জেলা ও দায়র জজ মো: আবু শামীম আজাদ ওই রায় ঘোষনা করেন। আদালতে রায় ঘোষণার সময় পাঁচ জন উপস্থিত থাকলেও দুইজন পলাতক রয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাবুল সাহা জীবন (৪২), সমীর চন্দ্র মন্ডল (৩৯), সঞ্জয় দাস(৩৯), কাউসার আহমদ(৪৩), মিলন(৪১), বশিরউদ্দীন(৪০), নাজমুল ইসলাম (৩৭)।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার উত্তর নরসিংপুর এলাকাতে অবস্থিত প্লামি ফ্যাশন নামক গার্মেন্টসে সাখাওয়াত হোসেন শুভ্র চাকরি করতেন। সদর থানার দেওভোগ আখড়া এলাকার দানেশ সাহার বাড়ীর ভাড়াটিয়া বাবুল সাহা জীবন ২০১৭ সালের ১৫ আগস্ট শুভ্রর মোবাইল ফোনে কল করে তাকে ফতুল্লা থানার মাসদাইরের আদর্শ স্কুলের উত্তর পার্শ্বের ‘মায়ের আচল’ নামে একটি নির্মাণাধীন ১২ তলা ভবনের ৭ম তলায় ডেকে নিয়ে যায়। সেখানে জীবনের সঙ্গে তার বন্ধু নাজমুল ইসলাম, সঞ্জয় দাস, মিলন, বশির, সমীর, কাওছার সহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজন ছিল। তারা শুভ্রকে মাথায় আঘাত ও শ্বাসরোধে হত্যা করে।তারা ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য শুভ্রর লাশ ওই দিন রাত ৯ টার দিকে সদরের খানপুর তিনশ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে রেখে চলে যায়। পরে হাসপাতালের ধারণকৃত সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বশির ও সমীর নিহত শুভ্রের লাশ হাসপাতালে রেখে যায়। ফতুল্লা থানায় ওই ঘটনায় শুভ্রর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত এই রায় ঘোষণা করেছেন।

পুরাতন সংবাদ পড়ুন
« এপ্রিল ২০২৭ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
   
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০