নাসিকের সাবেক মেয়র আইভি আপনাকে শান্তিতে বাড়িতে ঘুমাতে দিয়েছি ঘুমান : টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, সাবেক মেয়র আপনাকে শান্তিতে বাড়িতে ঘুমাতে দিয়েছি ঘুমান। আপনি যদি নিষিদ্ধ স্লোগান দিয়ে নারায়ণগঞ্জকে উত্তপ্ত করতে চান তাহলে কিন্তু আপনার হোয়াইট হাউজের বাড়ির ইটও থাকবে না। একজন কিন্তু ভারতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আপনিও কিন্তু ভালো থাকবেন না।
১৪ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতপাড়ায় প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ বিক্ষোভের আয়োজন করে।
তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন আইভী। ১৩ অক্টোবর নিম্ন আদালতে চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও সাবেক মেয়র আইভীর পুর্নজামিনের জন্য দিন ধার্য ছিল। শুনানিকালে তার আইনজীবী পুর্নজামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
শুনানী শেষে বের হয়ে গাড়িতে উঠার সময়ে নেতাকর্মী বেষ্টিত ছিলেন আইভী। তখন তিনি স্লোগান ধরেন। বলেন, ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’। এ স্লোগান দিয়েই তিনি গাড়িতে চড়েন। তখন নেতাকর্মীরাও জয় বাংলা স্লোগান ধরেন। ওই সময়ে কাজলকে মামলার নথিপত্রের ফাইল হাতে নিয়ে আইভীর পাশে হাঁটতে দেখা যায়।
এ ঘটনার পর আইভীর আইনজীবী সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন অ্যাডভোকেট জিয়াউল হক কাজল, তার ভাই আতিকুল ইসলাম ও অ্যাডভোকেট মাহাবুব রহমান।
১৩ অক্টোবর রাতে কাজল ও আতিকুলকে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা হতে, অ্যাডভোকেট মাহাবুবকে দেওভোগে পাকা রোডের গার্মেন্ট গলি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পুরাতন সংবাদ পড়ুন
« মার্চ ২০২৭ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১