না.গঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কর্মচারী ফরহাদের রহস্যজনক মৃত্যু

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কর্মচারী ফরহাদ রহমানের রহস্যজনক মৃত্যু হয়েছে। শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার হয়েছে।

নারায়ণগঞ্জ সদর থানার পোর্ট এরিয়ার চার নম্বর ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে ২৫ সেপ্টেম্বর বিকেলে ফরহাদের লাশ উদ্ধার হয়।

নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশের সাব ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ৪৮ নম্বর নবাব সলিমুল্লাহ সড়কের উত্তর চাষাঢ়া এলাকার শহীদুর রহমান ও মেহেরুন নেসার ছেলে ফরহাদ রহমান(৫২) সিটি কর্পোরেশনের সাবেক কর্মচারী। তিনি থানার ডনচেম্বার এলাকার আরজু ভিলায় স্ত্রী রত্না রহমান ও কন্যা ফারাহকে নিয়ে বসবাস করতেন।বাড়ী থেকে শুক্রবার জুম্মা নামাজের পর সে বের হয়।থানার চার নম্বর ঘাটের জেটির সামনের শীতলক্ষ্যা নদী থেকে বিকেল সাড়ে তিনটার দিকে প্রত্যক্ষদর্শিরা অজ্ঞাত পরিচয় হিসেবে
তার লাশ উদ্ধার করে। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল গেলেও কাজ করতে হয়নি। আমি ঘটনাস্হলে বিকেল চারটার পর গিয়ে লাশ তীরে পাই।সিআইডি পুলিশের একটি দলকে ঘটনাস্হলে নিয়ে লাশের ফিঙ্গার টেষ্ট করে পরিচয় সনাক্ত করি।একই ভাবে তার জাতীয় পরিচয়পত্র বের করে সকল ব্যবহৃত মোবাইল ফোন সীম নম্বর সংগ্রহ করি।তার স্বজনদের ফোন করে পরিচয় নিশ্চিত হই।সাব ইন্সপেক্টর হাবিবুর রহমান বলেন,প্রত্যক্ষদর্শিরা ফরহাদকে জেটিতে বসা থেকে নদীতে পড়ে যেতে দেখে ও আধা ঘন্টার মধ্যে লাশ উদ্ধার করে। তিনি বলেন, তার একমাত্র মেয়ে ফারাহ ও স্বজনরা নৌ থানায় পৌছেছে।তারা ময়না তদন্ত ব্যতিত লাশ নিয়ে দাফন করতে চায়।
এদিকে অপর সূত্র জানায়, উত্তর চাষাঢ়ার বাড়ীটি নিয়ে তার সাথে আত্মীয়দের বিরোধ ও মামলা রয়েছে।ফলে মৃত্যুটি রহস্যজনক। ওই কারনে তার মৃত্যুর ঘটনা ঘটেছে কি ‘ না খতিয়ে দেখা দরকার।

পুরাতন সংবাদ পড়ুন
« মার্চ ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
      ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১