ফ‌টো সাংবা‌দিক শিপন আহামেদের প্রথম মৃত্যুবা‌র্ষিকী আজ

জাতীয় দৈনিক জনকন্ঠ পত্রিকা, নিউজপোর্টাল ফোকাস বাংলার নারায়ণগঞ্জের প্রথম সাবেক ফটো সাংবাদিক ও স্থানীয় দৈনিক খবরের পাতা পত্রিকার চীফ ফটো সাংবাদিক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ ও সাংবাদিক ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য শিপন আহমেদের প্রথম মৃত‌্যুবা‌র্ষিকী আজ।

২০২৫ সা‌লের ১৪ অ‌ক্টোবর মধ‌্যরা‌তে,স্থানীয় এক‌টি হাসপাতা‌লে হৃদয‌ন্ত্রের ক্রীয়া বন্ধ হ‌য়ে শেষ নিঃশ্বাস ত‌্যাগ ক‌রেন তি‌নি।(ইন্না লিল্লা‌হি ওয়া ইন্না ইলাই‌হি রা‌জিউন)।
নগরীর দেওভোগ বড় জামে মসজিদে (শুক্কুরকারী জামে মসজিদ) প্রথম নামাজে জানাযা শে‌ষে, উত্তর নলুয়া ইসলামিয়া মাদ্রাসায়, দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। পরে পাইকপাড়া বড় কবরস্থানে দাফনকাজ সম্পন্ন করা হয়।
মৃত‌্যুকা‌লে তি‌নি স্ত্রী,এক ছে‌লে এবং এক মে‌য়ে সহ অসংখ‌্য গুনাগ্রাহী রে‌খে গে‌ছেন।
“শিপন আহমেদ ছিলেন একজন সৎ, সাহসী, নিরহংকার ও মিশুক স্বভাবের মানুষ। ফটো সাংবাদিকতা পেশায় তিনি নি‌বে‌দিত ব্যক্তি‌ত্বের অ‌ধিকারী ছি‌লেন। তাঁর অকালে মৃত্যুতে নারায়ণগঞ্জের গণমাধ্যম অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।”
উল্লেখ্য, ১৯৯৬ সালে দৈনিক খবরের পাতা পত্রিকার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই তিনি সাংবাদিকতার অঙ্গনে নিজের স্বক্রিয় অবস্থান তৈরি করেন। এরপর ২০০০ সাল থেকে একই প্রতিষ্ঠানে স্টাফ ফ‌টো সাংবা‌দিক হিসেবে কাজ শুরু করেন।এই কর্ময‌জ্ঞের ধারাবা‌হিকতায়,স্থানীয় সাংবাদিকদের সঙ্গে গড়ে ওঠে তার নিবিড় সম্পর্ক।

পুরাতন সংবাদ পড়ুন
« সেপ্টেম্বর ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০