ঢাকায় দিনেশ ত্রিবেদীরি স‌ঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক

বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক ক‌রে‌ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কূটনীতিক সূত্রগু‌লো দি‌নেশ ত্রিবেদী ও সা‌র্জিও গ‌রের বৈঠ‌কের তথ‌্য নিশ্চিত ক‌রে‌ছে। ত‌বে বৈঠ‌কে আলোচনা বিষ‌য়ে জানা যায়‌নি। ধারণা করা হ‌চ্ছে, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তা‌দের ম‌ধ্যে আলোচনা হতে পা‌রে।
তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছেন সা‌র্জিও গর। এটি তার প্রথম বাংলাদেশ সফর। সফরের প্রথম দিনেই তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।
সফরের দ্বিতীয় দিনে শুক্রবার তিনি কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। সেখানে তিনি রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, ক্যাম্পের সার্বিক অবস্থা এবং চলমান মানবিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।
সফরসূচি অনুযায়ী, শনিবার সা‌র্জিও গরের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। ওই বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, সা‌র্জিও গর বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্বে রয়েছেন।
পুরাতন সংবাদ পড়ুন
« আগস্ট ২০২১ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
      ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১