বীব মুক্তিযোদ্ধা বাবু সারওয়ারের মৃত্যুতে আজমেরী ওসমানের শোক জানিয়ে দোয়া চেয়েছেন  

নারায়ণগঞ্জ ৭১ নিউজ:  নারায়ণগঞ্জের ওসমান পরিবারের আরেক নক্ষত্র স্বাধীনতা দিবস পদকপ্রাপ্ত এ.কে.এম শামসুজ্জোহার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা বাবু সারওয়ার (শফিউদ্দিন সারওয়ার) বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫. ২৮ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

 

নারায়ণগঞ্জের যুব নেতা আজমেরী ওসমান সকালে তার দাদা স্বাধীনতা দিবস পদকপ্রাপ্ত মরহুম এ.কে.এম শামসুজ্জোহার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা বাবু সারওয়ার (শফিউদ্দিন সারওয়ার) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। আজমেরী ওসমান ফেসবুকে পোস্ট দিয়ে শোক জানিয়ে লিখেন, আমার দাদা বাবু সারওয়ার একজন সরল মানুষ ছিলেন। তার আত্মার মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া’র দরখাস্ত রইল। তাকে যেন আল্লাহ পাক (রাব্বুল আলামিন) জান্নাতের আলা মাকাম দান করেন – আমিন। একই সাথে আল্লাহ পাক যেন শোকাহত পরিবারের সকলকে শোক সইবার ধৈর্য দান করেন।

পুরাতন সংবাদ পড়ুন
« আগস্ট ২০২৮ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১