ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা ৭০ হাজার

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার ভূইগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য রাখার দায়ে দুটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার।

অভিযানে ‘মীম লাইফ’ নামের একটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের পাশাপাশি অনুমোদিত কোনো কাগজপত্র না পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে ‘প্রাইমা বেকারি’তে মেয়াদোত্তীর্ণ কেক ও বিস্কুট পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দেন সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. শাহজাহান। অভিযানের সময় নিরাপত্তার দায়িত্বে ফতুল্লা মডেল থানার পুলিশের একটি দল উপস্থিত ছিল।

পুরাতন সংবাদ পড়ুন
« নভেম্বর ২০৪৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
   ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০