কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত, গুণীজনদের সম্মাননা প্রদান

ঢাকা: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড-২০২৬। সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের সংস্কৃতি, গণমাধ্যম ও বিনোদন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফেরদৌস ওয়াহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। তিনি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের হাতে সম্মাননা তুলে দেন এবং সংস্কৃতি ও সৃজনশীল শিল্পের বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি রেজাউদ্দিন স্টালিন, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তিনি শিল্প-সংস্কৃতির উন্নয়ন এবং নতুন প্রজন্মের সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালারস মাল্টিমিডিয়া-এর পরিচালক ও বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা নাজমুল খান। তার উপস্থাপনায় পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

সম্মাননা প্রদান পর্ব শেষে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত, নৃত্য ও বিভিন্ন পরিবেশনায় শিল্পীরা দর্শকদের মুগ্ধ করেন এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পুরাতন সংবাদ পড়ুন
« আগস্ট ২০৪৮ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
     ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১