যুদ্ধের ইতি টানার সময় আসেনি: ইরান প্রসঙ্গে নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে শুরু হওয়া সামরিক উত্তেজনার মধ্যেই তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (০৯ জুলাই) দক্ষিণ ইসরায়েলের হাতজেরিম বিমানঘাঁটিতে বাহিনীর স্নাতক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, ‘যুদ্ধ এখনো শেষ হয়নি। সামনে নতুন নতুন চ্যালেঞ্জ রয়েছে।’ খবর আনাদোলু এজেন্সির।
তিনি আরও বলেন, ‘আকাশে আধিপত্য বজায় রাখা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা নীতির অন্যতম ভিত্তি। অস্থির মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইইয়াল জামিরও বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এখনো শেষ হয়নি।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘নতুন পরিকল্পনা প্রস্তুত রয়েছে। সামনে আরও বড় ধরনের সামরিক অভিযান হতে পারে। সবাই প্রস্তুত থাকুন।’
গত দুই দিনে ইরান ও যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর হামলা চালিয়েছে। হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর হামলা চালায়। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ তিন হাজারের বেশি মানুষ নিহত হন। এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায়।
উল্লেখ্য, গত ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে পৌঁছায়। এ স্মারকের লক্ষ্য ছিল সামরিক সংঘাতের অবসান ঘটিয়ে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির পথ তৈরি করা। তবে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ওই সমঝোতা ‘আর কার্যকর নয়’। তার এ ঘোষণার পর দুই দেশের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হয়।
পুরাতন সংবাদ পড়ুন
« অক্টোবর ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
   ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১