স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ ৭১ নিউজ : নারায়ণগঞ্জের আদালত স্ত্রী মারুফা আক্তারকে হত্যার দায়ে স্বামী আব্দুর রহিম খাঁনকে (৩৩) যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।  একই রায়ে আসামীকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ (তৃতীয় আদালত) মোহাম্মদ দেলোয়ার হোসেন আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম খাঁন(৩৩) বরিশালের মুলাদী থানার বাহাদুপুর এলাকার ধলু খানের ছেলে।  আর নিহত মারুফা আক্তার (২৬) বরিশাল কোতয়ালী থানার রাজারচর এলাকার ইব্রাহীম মুন্সীর মেয়ে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম (মাসুম) বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার রসুলপুর এলাকায় রহিম খান ও তার স্ত্রী মারুফা আকতার দম্পত্তি ভাড়ায় বসবাস করতো। ওই বাড়ীতে ২০২২ সালের ১৩ জুন পারিবারিক কলহের কারনে রহিম খাঁন তার স্ত্রী মারুফা আকতারকে মারধর এবং শ্বাসরোধ করে হত্যা করে। রূপগঞ্জ থানায় পরে ওই ঘটনায় নিহতের বাবা ইব্রাহীম মুন্সী মামলা দায়ের করেন। জেলা আদালতে ২০২৬ সালের ১০ সেপ্টেম্বর ওই মামলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয়) দেলোয়ার হোসেন ওই রায় ঘোষণা করেন। আদালত থেকে পরে আসামীকে কারাগারে পাঠানো হয়।

পুরাতন সংবাদ পড়ুন
« জুন ২০৫৫ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০