সাবেক কমিশনার আজহার ইসলামের স্ত্রী ও যুবদল নেতা জোসেফর মায়ের জানাজা শেষে দাফন

নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার (কাউন্সিলর) আজহার ইসলামের সহধর্মিণী এবং মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফের মাতা ২৮ সেপ্টেম্বর রাত ৮ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী,তিন ছেলে, এক মেয়ে ও মাতি নাতনী রেখে গেছেন। তার মৃত্যুতে স্বজন ও পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।

নগরীর টানবাজার জামে মসজিদে মঙ্গলবার বাদ জোহর ও বাদ আছর গোগনগর বড় জামে মসজিদে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমার জানাজায় দলীয় নেতা কর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন। দুদফা জানাজা শেষে মরহুমাকে গোগনগরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পরিবারের পক্ষ থেকে মারহুমার মাগফিরাত কামনা সকলের কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ।

পুরাতন সংবাদ পড়ুন
« সেপ্টেম্বর ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০