আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে নোরা ফাতেহি

ভারতের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ও অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। তারা পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং শিক্ষার্থীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। গত ২০ জুন থেকে শিক্ষার্থী ও তাদের সমর্থকেরা নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করছেন। তারা নিট পরীক্ষায় অনিয়মের দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ন্যায়বিচার দাবি করছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) ইনস্টাগ্রামে এক বার্তায় নোরা ফাতেহি শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সমর্থন জানান। তিনি লিখেছেন, শিক্ষা শুধু পরীক্ষা বা নম্বর নয়, এটি ত্যাগ ও সংগ্রামের প্রতীক। গভীর রাত পর্যন্ত

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা নবম দিনের মতো পাল্টাপাল্টি হামলা হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করেছে এবং দেশটির ভেতরে নতুন করে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। শাফাক নিউজ জানায়, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানি বন্দরে কোনো জাহাজ প্রবেশ বা বের হতে না দেওয়ার জন্য সাতটি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে এবং একটি জাহাজ অচল করে দেওয়া হয়েছে। এর আগে সেন্টকম জানিয়েছিল, তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, নৌ সক্ষমতা এবং অন্যান্য সামরিক স্থাপনায় হামলা

দিল্লির আন্দোলনে শাবানা, যোগ দিলেন প্রকাশ রাজও

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানাতে হাজির হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা প্রকাশ রাজ। আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের দাবি সমর্থনের পাশাপাশি অনশন ভাঙার আহ্বানও জানান তারা। শিক্ষাব্যবস্থার সংস্কার ও বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগের প্রতিবাদে কয়েকজন শিক্ষার্থী টানা ২৩ দিন ধরে অনশন কর্মসূচি পালন করছেন। আন্দোলনের শেষ পর্যায়ে যন্তর মন্তরে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন শাবানা আজমি ও প্রকাশ রাজ। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন, তাদের মনোবল জোগান এবং শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সমর্থন জানান। শাবানা আজমি বলেন, নতুন প্রজন্মের প্রতি তাদের প্রজন্ম দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে দাঁড়িয়ে

আন্দোলন-সংঘর্ষে উত্তাল দিল্লি, ককরোচ পার্টির প্রতিষ্ঠাতাসহ আটক অনেকেই

মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ থেকে অসংখ্য বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছে। বিনা অনুমতিতে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকেও আটক করা হয়েছে। একই সময়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক ঘিরে রাজনৈতিক জল্পনা তীব্র হয়েছে। ফলে সোমবার দিনভর দিল্লির রাজনৈতিক পরিস্থিতি হয়ে উঠেছে উত্তাল। সোমবার (২০ জুলাই) সংসদ অভিযান কর্মসূচি ঘিরে হাজারো আন্দোলনকারী সংসদ ভবনের দিকে পদযাত্রার চেষ্টা করলে পুলিশ

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী

ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি চলতি সপ্তাহের শেষ দিকে ইরান সফরে যাচ্ছেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর এই সফরের ঘোষণা এলো। রোববার ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আইএনএ জানিয়েছে, সফরকালে আলী আল-জাইদি তেহরানে কয়েকটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করবেন। এসব চুক্তির লক্ষ্য দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা। চলতি বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে আলী আল-জাইদির প্রথম ইরান সফর। এর আগে তিনি এক সপ্তাহের যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। ওই সফরে তিনি মার্কিন বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ৪৮টি চুক্তি ও

যুক্তরাষ্ট্র সন্ত্রাসী গোষ্ঠীর মতো আচরণ করছে: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেছেন, যে দেশ একসময় নিজেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান প্রবক্তা হিসেবে তুলে ধরেছিল, তাদের সর্বশেষ অর্জন এখন বেসামরিক সেতু ও অবকাঠামো ধ্বংসের দৃশ্য প্রকাশ করা। যুক্তরাষ্ট্র সন্ত্রাসী গোষ্ঠীর মতো আচরণ করছে। খবর ইরনার। রোববার (১৯ জুলাই) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘায়ি দাবি করেন, গত ১৬ জুলাই চাবাহার বন্দরের নৌ-নিরাপত্তা ও নৌচলাচল তদারকির একটি বেসামরিক স্থাপনায় ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়ে ধ্বংস করে যুক্তরাষ্ট্র। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী গর্বের সঙ্গে ওই টাওয়ার ধ্বংসের ভিডিও প্রকাশ করেছেন। সুযোগ পেলে মিনাবের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা এবং লামের্দে বেসামরিক মানুষ হত্যার দৃশ্যও একইভাবে প্রচার করা হতো। বাঘায়ি

ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা (এইওআই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, রোববার ভোররাত ৩টা ৩৯ মিনিটে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়। তবে এ হামলায় স্থাপনাটির কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেনি সংস্থাটি। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এ হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং একটি ‘বর্বর কাজ’ হিসেবে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সুরক্ষাব্যবস্থার আওতাভুক্ত একটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন দফা সামরিক অভিযান এবং দেশটির বন্দরগুলোতে পুনরায় নৌ অবরোধ কার্যকরের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম বেড়েছে। বুধবার (১৫ জুলাই) দিনের শুরুতে লেনদেনে ওঠানামা থাকলেও বিশ্বের প্রধান দুই তেল সূচকেই মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা যায়। আগস্ট সরবরাহের জন্য মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম দশমিক ৪৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের সেপ্টেম্বর সরবরাহের দাম দশমিক ৬৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৩১ ডলারে পৌঁছায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মঙ্গলবার রাতে সাত ঘণ্টাব্যাপী অভিযানে হরমুজ প্রণালি ও ইরানের উপকূলীয় অঞ্চলে একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। খবর রয়টার্সের। মঙ্গলবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৩১.৪৩ ডলারে পৌঁছায়। এর আগে দিনের শুরুতে স্বর্ণের দাম ১ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। একই সময়ে আগস্ট মাসে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণের ফিউচারও শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৩৭.৮০ ডলারে লেনদেন হয়। যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে। এর ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে, এমন প্রত্যাশাই বিনিয়োগকারীদের মধ্যে

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন উত্তেজনা শুরু হওয়ার প্রভাব সরাসরি পড়েছে জ্বালানি তেলের বাজারে। ইতোমধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে ৯ শতাংশ, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, গত কাল সোমবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৭ দশমিক ২৯ ডলার, যা আগের দিন রোববারের তুলনায় ৯ দশমিক ৫৯ শতাংশ বেশি। আর অপরিশোধিত জ্বালনি তেলের অপর ব্র্যান্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ৬ দশমিক ৭৩ ডলার; শতকরা হিসেবে এই দামবৃদ্ধির হার ৯ দশমিক ৪২ শতাংশ। বর্ধিত দামে বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৮৩ দশমিক ৩০ ডলারে, আর ডব্লিউটিআই