নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএম পদক পাচ্ছেন

সাহসিকতা, সেবায় অনন্য নজির, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পাচ্ছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। মাদারীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি এ পদকের জন্য মনোনীত হয়েছেন। গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মাদারীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মো. হাবিবুর রহমান। অপরাধী শনাক্ত ও গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন কার্যক্রমে অবদানের জন্য তিনি এ স্বীকৃতি পাচ্ছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের

প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার (০১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বাংলাদেশ সফরের অংশ হিসেবে শুক্রবার (৩১ জুলাই) কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন সার্জিও গর। সফরকালে তিনি ক্যাম্পগুলোর সার্বিক পরিস্থিতি, চলমান মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রা সম্পর্কে খোঁজ নেন। এ সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত বিভিন্ন প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেন তিনি। তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গর। তার এ সফর বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের চলমান দ্বিপাক্ষিক

বাংলাদেশ প্রেস ফটো প্রতিযোগিতা ২০২৬: বর্ষসেরা সাজিদ হোসেন, বিভাগীয় বিজয়ী মাজহারুল ইসলাম ও তানভীন তামিম

বাংলাদেশ প্রেস ফটো প্রতিযোগিতা ২০২৬: বর্ষসেরা সাজিদ হোসেন, বিভাগীয় বিজয়ী মাজহারুল ইসলাম ও তানভীন তামিম নিজস্ব প্রতিবেদক: দৃক পিকচার লাইব্রেরির আয়োজনে টানা পঞ্চমবারের মতো অনুষ্ঠিত বাংলাদেশ প্রেস ফটো প্রতিযোগিতা (বিপিপিসি) ২০২৬-এ দেশের তিন আলোকচিত্রী তাদের অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে শীর্ষ সম্মাননা অর্জন করেছেন। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর পান্থপথে দৃকপাঠ ভবনে আয়োজিত উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও অর্থপুরস্কার তুলে দেওয়া হয়। এবারের প্রতিযোগিতায় ২০২ জন আলোকচিত্রী অংশগ্রহণ করেন। তাদের জমা দেওয়া আলোকচিত্র থেকে বিচারকমণ্ডলীর মূল্যায়নে বর্ষসেরা ও বিভাগীয় বিজয়ীদের নির্বাচন করা হয়। প্রতিযোগিতার সর্বোচ্চ সম্মাননা ‘পিকচার অব দ্য ইয়ার’ (বর্ষসেরা আলোকচিত্র ২০২৫) অর্জন করেন দৈনিক

থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির (বিটিএস) রক্তদাতা সম্মাননা-২০২৬ অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন তিনি। স্বেচ্ছায় রক্তদাতাদের অবদানকে স্বীকৃতি ও কৃতজ্ঞতা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। থ্যালাসেমিয়া সমিতির নেতৃবৃন্দকে উদ্দেশ্যে করে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, ‘আপনারা আমার কাছে আর্থিক সহযোগিতার জন্য একটি দরখাস্ত দেবেন, আমি সর্বোচ্চ সহযোগিতা করব। আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই।’ রক্তদাতাদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, একজন ইয়াং ছেলে থ্যালাসেমিয়া রোগীদের জন্য ৪১ বার রক্ত দিয়েছেন এবং অন্য আরেকজন ৩৮ বার রক্ত দিয়েছেন।

সিলেটে শুরু হলো ৩য় এসপিএস জাতীয় আলোকচিত্র প্রদর্শ নী গ্র্যান্ড প্রাইজ পেলেন: সৌরভ দাস

সিলেটে শুরু হলো ৩য় এসপিএস জাতীয় আলোকচিত্র প্রদর্শ নী গ্র্যান্ড প্রাইজ পেলেন: সৌরভ দাস নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট ফটোগ্রাফিক সোসাইটি (এসপিএস)-এর উদ্যোগে অত্যন্ত জাকজমকপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ‘৩য় এসপিএস জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা, প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬’। ৩০ ও ৩১ জুলাই, ২০২৬ (বৃহস্পতিবার ও শুক্রবার) সিলেটের ঐতিহাসিক সারদা হলে দুই দিনব্যাপী এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। উদ্বোধন ও অতিথি: বৃহস্পতিবার সারদা হলে আয়োজিত উদ্বোধনী হয় এবং শুক্রবার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি এবং সঞ্চালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক। এছাড়াও বিশিষ্ট

মীরকাদিম পৌর যুবদলের সাবেক সভাপতি মফিজুল ইসলাম জাদু ইন্তেকাল করেছেন

মীরকাদিম পৌর যুবদলের সাবেক সভাপতি মফিজুল ইসলাম যাদু আর নেই নিজস্ব প্রতিবেদক: মীরকাদিম পৌর যুবদলের সাবেক সভাপতি, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য, রিকাবীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক মফিজুল ইসলাম যাদু আর নেই। বুধবার (২৯ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মফিজুল ইসলাম যাদু রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি মীরকাদিম পৌর যুবদলের সভাপতি হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন

কেন্দ্রীয় কর্মসূচিতে শহীদ শাহরিক চৌধুরীর কবর জিয়ারত করল মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল

কেন্দ্রীয় কর্মসূচিতে শহীদ শাহরিক চৌধুরীর কবর জিয়ারত করল মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল উপশিরোনাম: জুলাই আন্দোলনের সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া; উপস্থিত ছিলেন এমপি কামরুজ্জামান রতনসহ জেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ মুন্সিগঞ্জ প্রতিনিধি: কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জুলাই আন্দোলন-২০২৪-এর শহীদদের স্মরণে কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল মিরকাদিম পৌর ছাত্রদলের সাবেক বিপ্লবী সদস্য সচিব ও জুলাই আন্দোলনের শহীদ শাহরিক চৌধুরীর কবর জিয়ারত এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে। সোমবার (২৮ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে শহীদ শাহরিক চৌধুরীর কবর জিয়ারত শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার শান্তি ও দেশের কল্যাণ কামনা

সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ

সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুরে নিজ বাড়িতে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের এডহক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহসিন মিয়া। শনিবার অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ হোসেন রেনু, ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হান্নান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন, অ্যাডভোকেট ফয়সাল, মো. আশিক, বলরাম বাহাদুরসহ অন্যান্যরা। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতি, স্থানীয় বিভিন্ন বিষয় ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে

ঢাকা স্টেডিয়াম দোকান মালিক সমবায় সমিতির সভাপতির সঙ্গে নাজনীন ফাউন্ডেশন চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা স্টেডিয়াম দোকান মালিক সমবায় সমিতির সভাপতির সঙ্গে নাজনীন ফাউন্ডেশন চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ ঢাকা স্টেডিয়াম দোকান মালিক সমবায় সমিতির সভাপতি এস. এম. আব্বাস সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাজনীন ফাউন্ডেশনের চেয়ারম্যান জুবাইদা নাজনীন চৌধুরী। সম্প্রতি অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণ এবং সামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে এস. এম. আব্বাস সাহেব নাজনীন ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতে সমাজের কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করার প্রত্যাশা

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর একটি প্রতিনিধিদল।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর একটি প্রতিনিধিদল। আজ বুধবার (২২ জুলাই ২০২৬) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দেশের আবাসন শিল্পের বর্তমান পরিস্থিতি, পরিকল্পিত নগরায়ণের চ্যালেঞ্জ, ডিটেইলড এরিয়া প্ল্যান (DAP) বাস্তবায়নের ফলে উদ্ভূত বিভিন্ন বাস্তব সমস্যা এবং এ খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রিহ্যাবের প্রতিনিধিদল জমি, প্লট ও ফ্ল্যাট নিবন্ধন ফি যৌক্তিক পর্যায়ে কমানোর আবেদন জানায়। পাশাপাশি আবাসন খাত-সংশ্লিষ্ট সরকারি সেবাসমূহ সম্পূর্ণ ডিজিটাল করার ওপর গুরুত্বারোপ করে। রাজধানীর সীমিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে যৌক্তিকভাবে ফ্লোর এরিয়া রেশিও (FAR) বৃদ্ধি এবং উল্লম্ব (Vertical)