অগ্নিকাণ্ডে ১৪টি ছোট টিনের গুদাম ঘর ও ঝুট পুড়ে গেছে

 

নারায়ণগঞ্জে বন্দরে অগ্নিকাণ্ডে ১৪টি ছোট টিনের গুদাম ঘর ও ঝুট পুড়ে গেছে। ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) ভোর রাতে নারায়ণগঞ্জে বন্দর থানার কুড়িপাড়া বটতলা এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

জানা যায়, কুড়িপাড়া এলাকায় ইমাম হোসেন, আনোয়ার হোসেন,জয়নাল আবেদীন, আবু বক্কর, রাজা মিয়া, সোহেলের গার্মেন্টেসের নীটেড ঝুট ব্যবসা ও টিনের তৈরী ছোট ছোট গুদাম ঘর রয়েছে। ওই গুদামের কোন একটিতে শুক্রবার দিবাগত গভীর রাতে অগ্নিকান্ড ঘটে।সেখানে একে একে ১৪ গুদাম ঘর ও পাট পুরে যায়। বন্দর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষনে ওই ব্যবসায়ীদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়।

বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ১৪টি টিনের ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় প্রায় এক কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

পুরাতন সংবাদ পড়ুন
« আগস্ট ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
     ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১