
সাবেক কাউন্সিলরের বাড়িতে ঢুকে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
নারায়ণগঞ্জ ৭১ নিউজ: বন্দর থানা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক এস এ রোমানসহ ৫/৬ জনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। নাসিক সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর সানিয়া সাউদের বাড়িতে ঢুকে এস এ রোমান অশালীন ভাষায় গালিগালাজ করে। ৫ লাখ টাকা না দিলে ২৪ ঘন্টার মধো আওয়ামীলীগের দোসর বানিয়ে ধরিয়ে নিব বলে হুমকি দেয়। এমনকি তাৎক্ষনিক ওসিকে ফোন দেয়ার কথা বলে জানান সাবেক কাউন্সিলর সোনিয়া সাউদ জানান। ঘটনাটি বৃহস্পতিবার সকালে নাসিক বন্দরের ২৫ নং ওর্য়াড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক কাউন্সিলর সোনিয়া সাউদসহ তার স্বামী টিটু মিয়া শংকায় রয়েছে বলে স্বামী টিটু মিয়া জানান। সাবেক কাউন্সিলর সোনিয়া










