অবৈধ গ্যাস সংযোগ বিছিন্নে মোবাইল কোর্ট, ‘কুয়েতি মাঈনুদ্দিনকে ৮০ হাজার টাকা জরিমানা

বন্দরে সরকারি খালের ওপর বহুতল ভবন: অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন পূর্বক ‘কুয়েতি মাঈনুদ্দিনকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে। রোববার বিকালে অভিযানের ধরন জোনাল বিক্রয় অফিস-বন্দর কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিল নের্তৃত্বে মোবাইল কোট পরিচালিত হয়। নারায়নগঞ্জ জেলা প্রসাশকের কার্যালয়ের  নির্বাহী ম্যাজিস্ট্রেট: মোবাইল কোর্টে স্পট সংখ্যা: ২টি স্পট- ০১ অবৈধ আবাসিক বন্দর ইউনিয়ন পরিষদের কার্যালয়ের ২ শত ফুট পূর্বে কুয়েতি মাঈনুদ্দিনের অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করে। *হাজী নবাব বিরিয়ানী হাউজ এন্ড হোটেল”
গুগল কো-অর্ডিনেটসগ্রাহক শ্রেণি ও লোড বিবরণ* গ্রাহক শ্রেণি: বানিজ্যিক ও আবাসিক।
 স্থাপনা:  স্টার বার্নার-২টি (২৫cft), মডিফাইড বার্নার-২টি (৪৫cft) লোড: ১৪০ ঘনফুট/ঘন্টা।
অপসারণকৃত পাইপলাইন ও যন্ত্রাংশ: স্টার বার্নার-২টি (২৫cft), মডিফাইড বার্নার-২টি (৪৫cft), বুস্টার-১টি, হোস পাইপ (৩/৪ইঞ্চি)-২০০ ফুট (প্রায়)। আইনগত ব্যবস্থা* জরিমানা/কারাদণ্ড: ২৫,০০০/-  মামলা / এফআইআর: ০
বিশেষ দ্রষ্টব্য এছাড়াও মোঃ আমির হামজা কর্তৃক অবৈধ গ্যাস সংযোগ কাটার সময় হাতে নাতে ধরা পড়ায় ও তার বাসায় অবৈধ গ্যাস সংযোগ থাকায় ২০, ০০০-/ জরিমানা আদায় করা হয়।  কার্যক্রম: অবৈধ সংযোগ উৎসে কিলিং করা হয়েছে।  স্পট- ০২ কুয়েতি ভবন অভিযান আওতাধীন এলাকাঃ
কুশিয়ারা, বন্দর, নারায়ণগঞ্জ গ্রাহক শ্রেণি ও লোড বিবরণ গ্রাহক শ্রেণি আবাসিক.স্থাপনা: ডাবল বার্নার -১৮টি।.লোড: ৩৭৮ ঘনফুট/ঘন্টা।
 অপসারণকৃত পাইপলাইন ও যন্ত্রাংশ এম এস পাইপ (৩/৪ইঞ্চি)-৩০ ফুট (প্রায়), এম এস পাইপ (১ ইঞ্চি)-৩০ ফুট (প্রায়)।
আইনগত ব্যবস্থা জরিমানা/কারাদণ্ড: ৮০,০০০/- মামলা / এফআইআর:০ কার্যক্রম:* অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎসে কিলিং করা হয়েছে।
প্রকৌশলী জাহিন আমির খান জানান, তিতাস তার চলমান কাজের ধারাবাহিকতার অংশ। যেখানে অবৈধ গ্যাস সংযোগের তথ্য বহুল হলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহনের চেষ্টা করে। তিতাস কর্তৃপক্ষ তাদের চলমান অভিযান চলছে। তাৎক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা হয়। 
উল্লেখ য,, নারায়ণগঞ্জ বন্দরে সরকারি খাল দখল ও অবৈধ গ্যাস সংযোগ দিয়ে রাজত্ব চালিয়ে যাচ্ছেন স্থানীয় প্রভাবশালী মাঈনুদ্দিন ওরফে ‘কুয়েতি মাঈনুদ্দিন’। তিতাস কর্তৃপক্ষের নাম ভাঙিয়ে এবং টাকার গরমে তিনি বীরদর্পে পরিচালনা করছেন এই বেআইনি কর্মকাণ্ড। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির শঙ্কায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন স্থানীয় সচেতন মহল।
​অনুসন্ধানে জানা যায়, বন্দর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আহমেদ সরদার মোড় সংলগ্ন সরকারি খালের ওপর অবৈধভাবে দুটি বহুতল ভবন নির্মাণ করেছেন মাঈনুদ্দিন। শুধু দখলদারিত্বই নয়, তিতাস গ্যাস কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে (বা কথিত আঁতাতের মাধ্যমে) এই ভবন দুটির অন্তত ১৬টি ফ্ল্যাটে টানা হয়েছে অবৈধ গ্যাস লাইন। নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে এই অবৈধ লাইন সচল রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
​সম্প্রতি অবৈধ এই গ্যাস সংযোগকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। জানা যায়, গত ৩-৪ দিন আগে গভীর রাতে স্থানীয় দুই ব্যক্তি তাদের বাড়ির জন্য মাঈনুদ্দিনের লাইন থেকে একটি সংযোগ নেন। কিন্তু পরের দিন সকালেই প্রভাবশালী মাঈনুদ্দিন তার নিজস্ব ক্যাডার বাহিনী পাঠিয়ে সেই লাইন বিচ্ছিন্ন করে দেন।
​এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হলে মাঈনুদ্দিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “তিতাস কর্তৃপক্ষ ছাড়া আমি লাইন নেইনি।”
একজন অবৈধ ব্যবহারকারীর মুখে তিতাস কর্তৃপক্ষের এমন সরাসরি নাম ব্যবহারে জনমনে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন— সাধারণ মানুষ তিতাসের বৈধ লাইন না পেলেও মাঈনুদ্দিন কীভাবে তিতাসকে ম্যানেজ করে এই বাণিজ্য চালাচ্ছেন?
নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রত্যক্ষদর্শী জানান, “ঘটনার দিন রাতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে আমরা চরম আতঙ্কে আছি। প্রভাবশালী মাঈনুদ্দিনের অর্থ ও ক্ষমতার কাছে সবাই জিম্মি। তার বিরুদ্ধে কিছু বলতে গেলে উল্টো হুমকি শুনতে হয়। যেকোনো সময় এই অননুমোদিত সংযোগ থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
তিতাস কর্তৃপক্ষ যেখানে অভিযোগ পাচ্ছে, সেখানেই অভিযান পরিচালনা করে যাচ্ছে। এটা চলামান অভিযান

পুরাতন সংবাদ পড়ুন
« এপ্রিল ২০২৭ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
   ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০