আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে নারায়ণগঞ্জ সিটি পার্ক ও বাবুরাইল খাল পুনরুদ্ধার প্রকল্প

নারায়ণগঞ্জ ৭১ নিউজ : আন্তর্জাতিক অঙ্গনে নতুন স্বীকৃতি পেয়েছে নারায়ণগঞ্জ সিটি পার্ক ও বাবুরাইল খাল পুনরুদ্ধার প্রকল্প। ২০২৬ সালের কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টসের (সিএএ) সামাজিক প্রভাব পুরস্কারের রিজিওনাল বিভাগে বিজয়ী হয়েছে প্রকল্পটি।

দখল ও দূষণে বিপর্যস্ত একটি খালকে পুনরুদ্ধার করে পরিবেশবান্ধব ও জনবান্ধব উন্মুক্ত পরিসরে রূপ দেওয়ার উদ্যোগের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের অকল্যান্ডে সিএএ’র সাধারণ সভায় এক জমকালো অনুষ্ঠানে প্রকল্পটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন ‘ভিত্তি স্থপতি বৃন্দ লিমিটেড’র প্রতিষ্ঠাতা পরিচালক স্থপতি ইশতিয়াক জহির তিতাস এবং সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান স্থপতি ইকবাল হাবিব।

প্রকল্পটি দু’টির পরামর্শক ও নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান হিসেবে ‘ভিত্তি স্থপতি বৃন্দ লিমিটেড’ কাজ করেছে।

প্রায় তিন কিলোমিটার দীর্ঘ বাবুরাইল খাল এক সময় শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগপথ ছিল। পণ্য ও যাত্রীবাহী নৌযান চলাচলের পাশাপাশি খালটি ছিল নগরবাসীর দৈনন্দিন জীবন ও বিনোদনের অংশ। পরবর্তীতে দখল, বর্জ্য ও দূষণের কারণে খালটি প্রায় মৃতপ্রায় হয়ে পড়ে।

পুনরুদ্ধার প্রকল্পে খালটির জলপ্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি দুই পাড়ে হাঁটার পথ, সেতু, সবুজায়ন ও জনপরিসর তৈরি করা হয়েছে।
বিশ্বব্যাংকের সহযোগিতায় বাস্তবায়িত এ প্রকল্প এর আগেও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ইউএন-হ্যাবিট্যাটের ‘এশিয়ান টাউনস্কেপ জুরি অ্যাওয়ার্ড-২০১৬’ এবং ইউএনডিপির ‘স্মার্ট সিটি ইনোভেশন অ্যাওয়ার্ড-২০১৭’ অর্জন করেছে প্রকল্পটি।

পুরাতন সংবাদ পড়ুন
« নভেম্বর ২০২৪ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
    
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০