দৈনিক সংবাদচর্চায় মনগড়া, মিথ্যা, বানোয়াট নিউজের প্রতিবাদ আলহাজ্ব মোহাম্মদ সোহাগের

নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগের বিরুদ্ধে আটা-ময়দার বস্তাপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা অতিরিক্ত আদায়ের অভিযোগ তুলে ‘সংবাদচর্চা’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। এক প্রতিবাদলিপিতে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ ওই প্রতিবেদনকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, বাস্তবতাবিবর্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করা এবং সামাজিকভাবে তাঁর মান-মর্যাদা হেয় করার উদ্দেশ্যেই তাঁর নাম ও ছবি ব্যবহার করে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। সোহাগ স্পষ্টভাবে জানিয়েছেন, প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি কোনো ক্রেতার কাছ থেকে বস্তাপ্রতি ২০০ বা ৩০০