পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক সানোয়ারকে র‍্যাংক ব্যাজ পরালেন এসপি হাবিবুর রহমান

নারায়ণগঞ্জ জেলা পুলিশে উপ-পরিদর্শক (এসআই) থেকে পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেনকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।

অদ্য ২১ অক্টোবর ২০২৬ খ্রি. (বুধবার) নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয় পদোন্নতিপ্রাপ্ত এই পুলিশ সদস্যকে নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, পদোন্নতিপ্রাপ্ত মোঃ সানোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর-নিরস্ত্র) পদে পদোন্নতি লাভ করেন।

র‍্যাংক ব্যাজ পরিধানকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব তারেক আল মেহেদী।
অনুষ্ঠানে পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে পেশাগত জীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

পুরাতন সংবাদ পড়ুন
« অক্টোবর ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
   ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১