আড়াইহাজারে জার্মান প্রবাসীর প্রায় ২৭ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের প্রাইভেটকার আরোহী দুর্বৃত্তরা জার্মান প্রবাসী মাসুম মোল্লার ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। থানায় অভিযোগ করা হলেও দুর্বৃত্ত গ্রেফতারের খবর পাওয়া যায় নি।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আধুরিয়া এলাকার ঢাকা- সিলেট মহাসড়কে ছিনতাইয়ের ওই ঘটনা ঘটে।

জানা যায়, রূপগঞ্জ থানার করটিয়া এলাকার রিয়াজউদ্দীনের ছেলে মাসুম মোল্লা।তিনি জার্মান প্রবাসী।বাংলাদেশে কিছু দিন আগে তিনি ফেরেন।হেরগাও এলাকার শশুর বরকতউল্লাহর কাছ থেকে শনিবার দুপুরে ২৬ লাখ ৮০ হাজার টাকা নিয়ে তিনি মোটরসাইকেলে করটিয়ার বাড়ী ফিরছিলেন। আধুরিয়া এলাকায় দুপুরে একটি সাদা প্রাইভেটকার যোগে চার দুর্বৃত্ত ওই মোটরসাইকেল আরোহী প্রবাসী মাসুমকে ফেলে দেয়।দুর্বৃত্তরা তার কাছ থেকে টাকা ভার্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। থানায় পরে সে অভিযোগ দায়ের করেন।

পুরাতন সংবাদ পড়ুন
« জুন ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০