নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএম পদক পাচ্ছেন

সাহসিকতা, সেবায় অনন্য নজির, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পাচ্ছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। মাদারীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি এ পদকের জন্য মনোনীত হয়েছেন। গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মাদারীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মো. হাবিবুর রহমান। অপরাধী শনাক্ত ও গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন কার্যক্রমে অবদানের জন্য তিনি এ স্বীকৃতি পাচ্ছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির দিনেই আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। ইরান যুদ্ধ ঘিরে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা এবং সৌদি আরবের তেল রপ্তানি আংশিকভাবে ঘুরে দাঁড়ানোর খবরে সোমবার (২১ সেপ্টেম্বর) এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এদিন বাংলাদেশ সময় সকাল আটটার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ২.১৬ ডলার বা ২.০৮ শতাংশ কমে যায়। এতে ব্যারেলপ্রতি দাম ১০১.৭১ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে ব্রেন্টের দাম ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২.১৫ ডলার বা ২.১৪ শতাংশ কমে ৯৮.১৫ ডলারে নেমে আসে। বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের

ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সকল উপজেলায় একযোগে সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার ১৯-৯-২৬ ইং সকাল থেকে জেলার ৫টি উপজেলার সকল ইউনিয়নে একযোগে এ অভিযান চলে। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সরকারি দপ্তর, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। পরে বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হয়। এ বিষয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকার বা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়, জনগণের সচেতন অংশগ্রহণ সবচেয়ে জরুরি। আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিটি বাড়ি, প্রতিটি

কাশীপুর বাদ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের থেকে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সীমানা সম্প্রসারণে সদর উপজেলার ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর ইউনিয়নের সম্পূর্ণ অংশ অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছে জেলা প্রশাসন। তবে আগের প্রস্তাবে থাকা কাশীপুর ইউনিয়নকে সর্বশেষ প্রতিবেদনে অন্তর্ভুক্তির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মো. রায়হান কবির স্বাক্ষরিত এক প্রতিবেদনে স্থানীয় সরকার বিভাগকে এ মতামত জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ এবং সংকোচন) বিধিমালা, ২০১৩ অনুযায়ী নাসিকের সীমানা বর্ধিতকরণের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এর আলোকে গত ২৭ জুলাই ও ১১ আগস্ট গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানির সিদ্ধান্ত অনুযায়ী পরিদর্শন কমিটি গঠন করা হয়। পরিদর্শন কমিটি সরেজমিনে সংশ্লিষ্ট

ফের বাড়লো স্বর্ণের দাম, অপরিবর্তিত রূপার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য অনুযায়ী, আজ শনিবার (১ আগস্ট) থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই দিন সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা করা হয়েছে। এ ছাড়া

ডিসি লেক পরিচ্ছন্নতায় মাঠে নামলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল শহরের অন্যতম বিনোদনকেন্দ্র ও সৌন্দর্যের প্রতীক ডিসি লেকের পরিবেশ ফিরিয়ে আনতে কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উদ্বোধনের পর তিনি নিজেই লেকের কচুরিপানা অপসারণে অংশ নেন এবং উপস্থিত নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হন। শুক্রবার (৩১ জুলাই) সকালে প্রতিমন্ত্রী টাঙ্গাইল ডিসি লেক পরিদর্শন করেন। এ সময় তিনি লেকের সার্বিক পরিবেশ, পানির অবস্থা ও পরিচ্ছন্নতা ঘুরে দেখেন। দীর্ঘদিন ধরে লেকে জমে থাকা কচুরিপানা ও বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা অপসারণে তিনি নিজ হাতে কার্যক্রমের উদ্বোধন করেন এবং সংশ্লিষ্টদের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন। পরে সাংবাদিকদের

শিক্ষক-শিক্ষার্থীর সুসম্পর্ক ছাড়া শিক্ষার লক্ষ্য অর্জন সম্ভব নয়: ইউজিসি চেয়ারম্যান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, প্রতিটি শিক্ষার্থীর সঙ্গে একটি পরিবার, একটি স্বপ্ন এবং দেশের ভবিষ্যৎ জড়িয়ে থাকে। সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব শিক্ষকদের ওপর বর্তায়। তাই শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও আন্তরিকতার সম্পর্ক গড়ে তুলতে হবে। এই সম্পর্কের ভিত্তি মজবুত না হলে শিক্ষার চূড়ান্ত লক্ষ্য অর্জন সম্ভব নয়।   বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউজিসি চেয়ারম্যান শিক্ষকদের উদ্দেশে বলেন, আজ যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তারা সবাই একটি স্বপ্ন নিয়ে এসেছে। এই স্বপ্ন

কাল থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামীকাল শনিবার (১ আগস্ট) থেকে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, ১ আগস্ট থেকে নতুন যানবাহনের নিবন্ধন এবং ফিটনেস সনদ প্রদান বা নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযোজনের প্রমাণপত্র এবং মোবাইল অ্যাপে এর কার্যকারিতা প্রদর্শন করতে হবে। সরকারের এ উদ্যোগের লক্ষ্য গণপরিবহনের চলাচল নিয়ন্ত্রণ, রুট ব্যবস্থাপনা এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব নয়। এর পাশাপাশি কার্যকর তদারকি, স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারও নিশ্চিত করতে হবে। বর্তমানে দেশের সড়কে যাত্রী তোলার প্রতিযোগিতায় বাসের বেপরোয়া রেষারেষি,

মালয়েশিয়ায় বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি সম্প্রসারণে ডিএই মহাপরিচালকের সঙ্গে বিএমসিসিআই প্রতিনিধিদলের বৈঠক

মালয়েশিয়ায় বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি সম্প্রসারণে ডিএই মহাপরিচালকের সঙ্গে বিএমসিসিআই প্রতিনিধিদলের বৈঠক ঢাকা, ২৮ জুলাই ২০২৬: মালয়েশিয়ায় বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)-এর একটি প্রতিনিধিদল কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)-এর মহাপরিচালক মো. আব্দুর রহিম-এর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে। সভায় রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের কৃষিপণ্যের, বিশেষ করে আম, আলু এবং অন্যান্য সম্ভাবনাময় কৃষিপণ্যের মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোতে রপ্তানির ব্যাপক সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধিদল আন্তর্জাতিক বাজারে প্রবেশের বিভিন্ন চ্যালেঞ্জ, বৈশ্বিক মানদণ্ড পূরণ, পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক বাজারে

টোয়াবের মেডিকেল ট্যুরিজম কমিটি নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দাবি সদস্যদের একাংশের

টোয়াবের মেডিকেল ট্যুরিজম কমিটি নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দাবি সদস্যদের একাংশের নিজস্ব প্রতিবেদক | ঢাকা ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর মেডিকেল ট্যুরিজম স্টিয়ারিং কমিটির কার্যক্রম এবং ভারতের একটি হাসপাতালের সঙ্গে সম্ভাব্য চুক্তিকে কেন্দ্র করে সংগঠনের ভেতরে নতুন করে আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে টোয়াবের এক সদস্য বর্তমান কমিটির কাছে একাধিক বিষয়ে ব্যাখ্যা দাবি করেছেন। তিনি দাবি করেন, নতুন কমিটি সম্পর্কে আপাতত কোনো মন্তব্য না করার জন্য তাকে অনুরোধ করা হয়েছিল। তবে বর্তমান কমিটির কয়েকজন নেতা এবং একটি গ্রুপের নেতাদের কিছু কর্মকাণ্ড প্রশ্ন তোলার মতো পরিস্থিতি তৈরি করেছে বলে তিনি উল্লেখ করেন। তার প্রথম প্রশ্ন, টোয়াব মেডিকেল ট্যুরিজম স্টিয়ারিং