
সক্ষমতার ঘাটতি পূরণে ১০টি বিমান ভাড়া নিতে চায় সরকার
আগামী বছরের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ (ভাড়া) নেওয়ার পরিকল্পনা করেছে সরকারি বিমানসংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন কেনা ১৪টি বোয়িং উড়োজাহাজ ২০৩১ সাল থেকে বিমান বহরে যুক্ত হবে। তবে তার আগ পর্যন্ত সক্ষমতার ঘাটতি পূরণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রোববার (১৯ জুলাই) বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা এ বছরের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করছি। এর ফলে আমরা বিভিন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াতে পারব। পাশাপাশি নতুন গন্তব্যে সেবা সম্প্রসারণ করাও সম্ভব হবে।’ প্রতিমন্ত্রী জানান, রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থা প্রাথমিকভাবে তিনটি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করেছে। তবে কার্যক্রমের প্রয়োজনীয়তা














