টানা বৃষ্টিতে সাজেকের সঙ্গে সারা দেশের যানচলাচল বন্ধ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে সড়ক তলিয়ে যাওয়ায় রাঙ্গামাটির লংগদু এবং পর্যটনকেন্দ্র সাজেকের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।  বুধবার (৮ জুলাই) সকাল থেকে জেলায় থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা ও পাহাড়ধসের শঙ্কাও বেড়েছে। জানা গেছে, খাগড়াছড়ি-দীঘিনালা-লংগদু সড়কের মেরং স্টিল ব্রিজ এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় লংগদুর সঙ্গে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। একইভাবে বাঘাইহাট এলাকার নিচু অংশে সাজেক সড়ক পানিতে ডুবে যাওয়ায় সারা দেশের সঙ্গে সাজেকের সড়ক যোগাযোগও বন্ধ হয়ে গেছে। পাহাড়ি ঢলে মহালছড়ি উপজেলার দুটি নিচু স্থানে সড়ক প্লাবিত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং চাকরিজীবীদের হাঁটুসমান পানি ভেঙে চলাচল করতে হচ্ছে। টানা

খালেদা জিয়া বেতনের প্রায় পুরোটাই এতিমখানায় দান করতেন: মারুফ কামাল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে নিজের বেতনের প্রায় পুরোটা এতিমখানায় দান করতেন বলে দাবি করেছেন তার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। মঙ্গলবার (৭ জুলাই) নিজের ফেসবুক পোস্টে মারুফ কামাল খান দাবি করেন, ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর খালেদা জিয়া সরকারি বেতন থেকে মাত্র ১ টাকা গ্রহণ করতেন। বাকি অর্থ তিনি এতিমখানায় দান করতেন। পোস্টে তিনি লিখেন, ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ৯০-এর ছাত্র-গণঅভ্যুত্থানে এরশাদের পতনের পর ৯১-এর জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হন। তিনি বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন। ওই সময়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার প্রাপ্য বেতন থেকে

কমলো সোনার দাম

দেশের বাজারে নতুন করে সোনার দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। সোমবার (৬ জুলাই) বেলা ১২টা ১৫ মিনিট থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বাজুস জানায়, সোমবার বেলা ১২টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। যা আজকে বেলা ১২টা পর্যন্ত ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এ ছাড়া ভ্যাটসহ ২১

মুন্সিগঞ্জে নজরুল জন্মশতবার্ষিকী উদ্‌যাপন: জেলা প্রশাসককে অভিনন্দন

​মুন্সিগঞ্জে নজরুল জন্মশতবার্ষিকী উদ্‌যাপন: জেলা প্রশাসককে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অভিনন্দন ​মুন্সিগঞ্জ প্রতিনিধি: সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জেও অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শতবর্ষ জন্মবার্ষিকী। মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসক মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও সাধুবাদ জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সিগঞ্জ জেলা শাখা। ​এক বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, দীর্ঘদিন পর বর্তমান সরকারের অধীনে নজরুলের সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা আবারও বেগবান হয়েছে। শুধু মুন্সিগঞ্জেই নয়, আজ আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান এবং ভারতের পশ্চিমবঙ্গসহ বিশ্বের বিভিন্ন বাংলা ভাষাভাষী অঞ্চলে নজরুলকে স্মরণ করে নানা অনুষ্ঠান চলছে, যা অত্যন্ত আনন্দের। ​তিনি

আজকে সোনা-রুপার দাম কত?

দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার টাকার কিছু বেশি দামে। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে দেড় লাখ টাকার ওপরে। ভালো মানের রুপা বিক্রি হচ্ছে সাড়ে ৪ হাজার টাকার কাছাকাছি। দেশে সোনা ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ৩ জুলাই সকাল ১০টা থেকে সোনার গহনা ও রুপার এই দাম নির্ধারণ করে। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে সোনার গহনা ও রুপার গহনা বিক্রি হবে। বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের

ভুক্তভোগী পরিবারগুলোর পাশে থাকব’: আজিমপুরে ঢাকা-৭ এর এমপি হামিদুর রহমান হামিদ

‘ভুক্তভোগী পরিবারগুলোর পাশে থাকব’: আজিমপুরে ৪১৮ পরিবারের আবাসন সংকটের প্রতিবাদ সভায় ঢাকা-৭ এর এমপি হামিদুর রহমান হামিদ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আজিমপুর (জোন-সি) প্রকল্প বাস্তবায়নের কারণে ৩১টি ভবনের ৪১৮টি সরকারি চাকরিজীবী পরিবারকে ঢাকার বাইরে বাসা বরাদ্দের সিদ্ধান্তের প্রতিবাদে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভুক্তভোগী পরিবারগুলো এই আদেশকে অমানবিক ও বিধি-বহির্ভূত আখ্যা দিয়ে ঢাকা জেলার ভেতরেই বিকল্প আবাসনের দাবি জানায়।অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা-৭ আসনের সংসদ সদস্য জনাব হামিদুর রহমান ভুক্তভোগীদের আবাসন সংকট ও বৈষম্যের কথা গুরুত্বসহ শোনেন। তিনি এই আদেশের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা ও দুর্নীতি থাকবে, সেখানেই চাকরিচ্যুতি হবে। শুধু বদলি বা ট্রান্সফারে তিনি বিশ্বাস করেন না। সবাইকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতি, ঘুষ ও অনিয়ম কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে নতুনভাবে সাজানো হবে। সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোর সেবার

আগামী ৬ মাসেই মেগা পরিকল্পনা বাস্তবায়ন, চীনের সহায়তায় হচ্ছে ১০০০ বেডের হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন

মেগা পরিকল্পনায় স্বাস্থ্যসহ সব মন্ত্রণালয়: চীনের সহায়তায় হচ্ছে ১০০০ বেডের হাসপাতাল ঢাকা: দেশের প্রশাসনিক ও সেবামূলক খাতে গতি বাড়াতে আগামী ৬ মাসের বিশেষ কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই মহাপরিকল্পনার আওতায় স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সবকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে ব্যাপক উন্নয়নমূলক কাজ করা হবে। স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় উদ্যোগ হিসেবে চীনের অর্থায়ন ও কারিগরি সহায়তায় একটি ১০০০ শয্যাবিশিষ্ট আন্তর্জাতিক মানের অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। এই হাসপাতালে আধুনিক ডায়াগনস্টিক এবং বিশেষায়িত চিকিৎসার সব ধরনের সুবিধা থাকবে, যা দেশের সামগ্রিক চিকিৎসাসেবার মানকে বহুগুণ বাড়িয়ে দেবে। স্বাস্থ্যসেবার উন্নয়ন: ১০০০ বেডের হাসপাতালের দ্রুত বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে চিকিৎসা ও ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করা। প্রশাসনিক গতিশীলতা: নির্ধারিত সময়ে

পুরান ঢাকার চকবাজারে বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ৬টি ইউনিট। আজ শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ৩৪ মিনিটে চকবাজারের খাজা মার্কেট সংলগ্ন ‘আশিক টাওয়ার’ নামের ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আশিক টাওয়ারের তিন তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বিবেচনায় পরবর্তীতে আরও চারটি ইউনিটকে সেখানে পাঠানো হয়। বর্তমানে মোট ৬টি ইউনিট আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে

আইসিডিডিআরবির ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন ড. এম. এ. মুহিত

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত। বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রজ্ঞাপনে এই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ‘আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ আইন, ২০২২’-এর ৭ ধারা অনুযায়ী বাংলাদেশ সরকার এই মনোনয়ন প্রদান করেছে। ড. এম. এ. মুহিত সিরাজগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। জনস্বাস্থ্য খাত, বিভিন্ন দেশের চিকিৎসা ও স্বাস্থ্য খাতের সংস্কার এবং গবেষণায় তিনি অত্যন্ত পরিচিত ও সমাদৃত। তিনি একজন আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে ২৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর