এখনও সেই আমুদে রোনালদিনহো

ইউএস ওপেনের ভেন্যুতে ফিফা বিশ্বকাপে নিউইয়র্কের ফ্যান জোন। সেখানে আজ (রোববার) বিকেলে ব্রাজিলিয়ান সাবেক তারকা ফুটবলার রোনালদিনহোর সংবাদ সম্মেলন। বিশ্বকাপে নানা ব্যস্ততার মাঝেও একশো’র বেশি সাংবাদিক হাজির। 

সংবাদ সম্মেলনের শুরুতে রোনালদিনহো তার স্বভাবসুলভ ভঙ্গিতে হেসে সবাইকে হাত নাড়ালেন। এরপর সাংবাদিকরা দুই পাশ থেকে ‘দিনহো, দিনহো’ বলে ডাকছিলেন। সংবাদ সম্মেলন পরিচালনা করা কর্মকর্তা কাকে রেখে কাকে প্রশ্ন করতে দেবেন সেই সিদ্ধান্ত নিতে গলদঘর্ম। 

কোনো সাংবাদিক প্রশ্ন করলেন ব্রাজিলের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে, কেউ আবার বিশ্বকাপের ফেভারিটও জানতে চেয়েছেন। প্রতিটি প্রশ্ন যত কঠিনই হোক, উত্তর দিয়েছেন খুবই হাসিমুখে। সব উত্তরই দিয়েছেন পর্তুগিজ ভাষায়। সাংবাদিকদের কেউ ইংরেজিতে প্রশ্ন করলেও দোভাষীর মাধ্যমে সেটা পর্তুগিজ বুঝে জবাব দিয়েছেন। 

ব্রাজিল ও পর্তুগিজ জ্ঞাত সাংবাদিকদের মাধ্যমে জানা গেল, রোনালদিনহো ব্রাজিলের বর্তমান দলের উপর ভরসা রাখতে চান। প্রথম দুই ম্যাচের পারফরম্যান্স যাই হোক সামনে যত সময় যাবে তত এগিয়ে যাবে ব্রাজিল– এমনটাই ভরসা রোনালদিনহোর। বিশ্বকাপে শিরোপা জেতার দৌড়ে ফেভারিট হিসেবে রেখেছেন আর্জেন্টিনা, স্পেন,জার্মানি ও ইংল্যান্ডকে। 

মেসি–পূর্ববর্তী সময়ে রোনালদিনহো ছিলেন বিশ্বের সেরা ফুটবলার। একাধিকবার ব্যালন ডি’অর জিতেছেন। বল পায়ে স্কিলে মুগ্ধ করতেন সবাইকে। বর্তমান সময়ের খেলোয়াড়দের স্কিল নিয়ে জানতে চাইলে খানিকটা বিনয়ের সঙ্গেই বলেন, ‘সময়ের সঙ্গে সব কিছুই পরিবর্তন হয়। এখনও অনেক মেধাবী ফুটবলার রয়েছে।’

আজকের সংবাদ সম্মেলনের একটি বিশেষ প্রশ্ন ছিল। বেশ কিছুদিন ধরে গুঞ্জন রোনালদিনহো ইতালির তৃতীয় বিভাগের এক ক্লাবে যোগ দিয়ে আবার ফুটবলে ফিরতে পারেন। জবাবে সেই সম্ভাবনা সরাসরি অস্বীকার করেননি তিনি, ‘২৩ জুন এই বিষয়ে ফাইনালি বলতে পারব।’

সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করার চেষ্টায় ছিলেন। যদিও কয়েকটি প্রশ্ন নেওয়ার পর আয়োজকরা সংবাদ সম্মেলন শেষ করেন। সম্মেলন শেষ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আবারও খুনসুটিতে মেতে ওঠেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। কিছুক্ষণ পর ফাইভ এ সাইড প্রীতি ম্যাচে অংশ নেন। গ্যালারি থেকে সবাই ‘দিনহো, দিনহো’ বলে চিৎকার করছিল। বিনিময়ে বল পায়ে নিজের কারিকুরি দেখিয়ে গ্যালারির সবাইকে মাতিয়ে তোলেন তিনি। 

পুরাতন সংবাদ পড়ুন
« এপ্রিল ২০২৭ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
   ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০