ভারতীয়দের আনতে সরকারের দ্বারস্থ বিসিবি!

ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফর নিশ্চিত করতে এবার সরকারের সরাসরি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সাইয়েদ ইব্রাহিম পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। বৈঠকে ভারত সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করে বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হয়। বিসিবি সভাপতি তামিম ইকবাল বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে চাননি। আগামী সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও এখনো আনুষ্ঠানিক

আর নেই ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বারেসি

ইতালি ও এসি মিলানের কিংবদন্তি ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে বিবেচিত বারেসির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ফুটবল অঙ্গনে। পুরো পেশাদার ক্যারিয়ার তিনি কাটিয়েছেন ইতালির ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলানে। ২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে লাল-কালো জার্সিতে খেলেছেন বারেসি, যার মধ্যে ১৫ মৌসুম তিনি দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। ইতালির জাতীয় দলের জার্সিতেও তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সদস্য। জাতীয় দলের হয়ে খেলেছেন ৮১টি ম্যাচ। আশি ও নব্বইয়ের দশকে এসি মিলানের সাফল্যের অন্যতম প্রধান কারিগর ছিলেন বারেসি। তার নেতৃত্বে ও অবদানে ক্লাবটি জিতেছে তিনটি ইউরোপিয়ান কাপ, যা বর্তমানে

মাদকমুক্ত সমাজ গঠনে সোনাতলায় শতাধিক ক্লাবে ফুটবল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জননেতা তৌহিদুল ইসলাম টিটু।

মাদকমুক্ত সমাজ গঠনে সোনাতলায় শতাধিক ক্লাবে ফুটবল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জননেতা তৌহিদুল ইসলাম টিটু। সোনাতলা প্রতিনিধি: মাদকমুক্ত ও ক্রীড়াবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ার সোনাতলায় শতাধিক ক্লাবের মাঝে ফুটবল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, এম এম গ্লাস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর ব্যক্তিগত বিশেষ সহকারী জননেতা তৌহিদুল ইসলাম টিটু। সোনাতলা পৌর ছাত্রদলের সহ-ছাত্রবিষয়ক সম্পাদক আল হাসান লিটনের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নাকচ করে দিলো অলিম্পিক কমিটি

বিশ্বকাপ চলাকালেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কর্মকাণ্ড ও আচরণ নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছিল। টুর্নামেন্ট শেষে তার বিরুদ্ধে তদন্তের আবেদন জানানো হয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে। যদিও দুটি সংস্থাই ক্রীড়াঙ্গনের স্বতন্ত্র গঠনতন্ত্র ও শাসন কার্যক্রম মেনে চলে। আইওসি–ও সেটাই স্মরণ করিয়ে বলছে, তাদের এখতিয়ার নেই। বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলের জয়ে লাল কার্ড দেখেছিলেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগান। ফলে পরের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে তিনি নিষিদ্ধ হওয়ার কথা। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে সেই নিষেধাজ্ঞা ১২ মাসের জন্য স্থগিত করা হয়। যা নিয়ে তখন ব্যাপক সমালোচনার মুখে পড়েন ফিফা সভাপতি। ট্রাম্পের হস্তক্ষেপে ফিফার নীতি লঙ্ঘনকে

আবেগঘন পোস্টে ভক্তদের উদ্দেশে হৃদয়ছোঁয়া বার্তা মেসির

রূপকথার শেষ পাতাটা তো সব সময় আনন্দের রঙে আঁকা থাকে। কিন্তু নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের বিকেলটা লিওনেল মেসির জন্য কোনো রূপকথা আনেনি। এনেছে এক বুকভাঙা হাহাকার। বিশ্বকাপের ফাইনালে হারের পর সদ্য চ্যাম্পিয়ন হওয়া স্পেনকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে এক আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। মেসি তার পোস্টে লিখেছেন, ‘ব্যথাটা অনেক বড়, আর এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে আমি ভালো দিকগুলোর কথাও মনে রাখছি।’ তিনি বলেন, ‘সেই ম্যাচগুলোর কথা মনে রাখছি, যেগুলোতে আমরা সবকিছু উজাড় করে দিয়ে ঘুরে দাঁড়িয়েছিলাম এবং যা চিরকাল স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। মনে রাখছি পুরো একটি দেশের সমর্থনের কথাও। এই সমর্থন, এই দলের পরিশ্রম

মেসির নতুন জুতায় লুকিয়ে আছে ২০ বছরের বিশ্বকাপের ইতিহাস

বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসিকে দেখলেই দর্শকদের চোখ সবার আগে চলে যায় তার পায়ের দিকে। কারণ তিনি শুধু ফুটবল খেলেন না, প্রতিটি ম্যাচে যেন নিজের ক্যারিয়ারের নতুন একটি অধ্যায় লিখে চলেন। ২০২৬ বিশ্বকাপেও সেই আবেগকে আরও বিশেষ করে তুলেছে অ্যাডিডাসের তৈরি এক্সক্লুসিভ বুট এল উলতিমো তাঙ্গো, যার অর্থ ‘দ্য লাস্ট ট্যাঙ্গো’ বা অনেকের ভাষায় ‘শেষ নাচ’। ফুটবলপ্রেমীদের ধারণা, সম্ভবত শেষ বিশ্বকাপ খেলতে নামা মেসির দীর্ঘ বিশ্বকাপ যাত্রাকে সম্মান জানাতেই এই বিশেষ বুট তৈরি করা হয়েছে। আর্জেন্টিনার রঙে আঁকা এক বিশেষ স্মারক অ্যাডিডাসের এফ ৫০ মেসি এলিট সিরিজের এই বুটটি প্রথম দেখাতেই নজর কাড়ে। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি, সাদা ও রুপালি রঙের সমন্বয়ে

ইংল্যান্ডকে হারিয়ে শিশুদের মতো উল্লাসে মেসি

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দারুণ এই জয়ের পর মাঠে শিশুসুলভ উচ্ছ্বাসে মেতে ওঠেন দলের অধিনায়ক লিওনেল মেসি।   ১৬ জুলাই রাতে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ দিকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা। এনজো ফের্নান্দেস ও লাউতারো মার্তিনেসের গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মাঠজুড়ে শুরু হয় আর্জেন্টিনার উদযাপন। সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে দেখা যায় মেসিকেও। কখনো উঁচুতে লাফিয়ে, কখনো দুই হাত তুলে, আবার কখনো সতীর্থদের আলিঙ্গন করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন ৩৯ বছর বয়সী

ম্যারাডোনার রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মেসি

বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসির সামনে এবার আরেকটি ঐতিহাসিক মাইলফলক। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার ৩৯ বছর ধরে অক্ষত থাকা একটি বিশ্বকাপ রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ থাকবে আর্জেন্টাইন অধিনায়কের সামনে। টুর্নামেন্টে ছয় ম্যাচে আট গোল করে গোল্ডেন বুটের দৌড়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন মেসি। অপ্টা জো-এর তথ্যমতে, এবারের বিশ্বকাপে তিনি ৫৪টি শটে সম্পৃক্ত থেকে এক আসরে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ স্থানে উঠে এসেছেন। এর মধ্যে নিজে ৩৩টি শট নিয়েছেন এবং সতীর্থদের জন্য ২১টি সুযোগ তৈরি করেছেন। ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার ২৯টি শট ও ৩০টি সুযোগ তৈরির রেকর্ড এখনো অক্ষত। বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে সেই রেকর্ড

আর্জেন্টিনাকে ‘আসল রূপ’ দেখানোর অপেক্ষায় ইংল্যান্ড

১৯৬৬ সালের পর প্রথমবার বিশ্বকাপ জয়ের লক্ষ্য ইংল্যান্ডের। ২০১৮ সালের পর আবার তারা সেমিফাইনালে। ৮ বছর আগে ক্রোয়েশিয়া বাধা পার হতে পারেনি থ্রি লায়নরা। এবার সামনে আর্জেন্টিনা। ৬০ বছর পর প্রথম ফাইনালে কি উঠতে পারবে ইংল্যান্ড? অধিনায়ক হ্যারি কেইন আশার আলো দেখতে পাচ্ছেন। তার মতে, ইংল্যান্ডের এমন এক স্তরে পৌঁছানোর সক্ষমতা রয়েছে যা এখনো দেখা যায়নি। গত শনিবার থ্রি লায়নরা অতিরিক্ত সময়ে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছে। আগামী বুধবার আটলান্টায় আর্জেন্টিনার বিপক্ষে তাদের সেমিফাইনাল। কোয়ার্টার ফাইনালের পর কোচ থমাস টুখেল ইংল্যান্ডের পারফরম্যান্সে অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন যে দলটির ‘ভাগ্য ভালো ছিল’, তারা ‘উদাসীন’ ছিল, ‘প্রচুর টেকনিক্যাল ভুল’ করেছে এবং তারা ‘যথেষ্ট

প্রবল বৃষ্টিতেও শাহবাগে ‘উদ্যোক্তা সাইকেল র‍্যালি-২০২৬’, অংশ নিলেন দেড় শতাধিক সাইক্লিস্ট

প্রবল বৃষ্টিতেও শাহবাগে ‘উদ্যোক্তা সাইকেল র‍্যালি-২০২৬’, অংশ নিলেন দেড় শতাধিক সাইক্লিস্ট নিজস্ব প্রতিবেদক: প্রচণ্ড বর্ষণ ও বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হয়েছে ‘উদ্যোক্তা সাইকেল র‍্যালি-২০২৬। জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে দোয়েল চত্বর পর্যন্ত আয়োজিত এ র‍্যালিতে প্রায় ১৫০ জন সাইক্লিস্ট অংশ নেন। আই উদ্যোক্তা ও বাংলাদেশ টুরিস্ট সাইক্লিস্ট**-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উদ্বুদ্ধ করা এবং পরিবেশবান্ধব সাইক্লিং, সুস্বাস্থ্য, জ্বালানি সাশ্রয় ও নিরাপদ ডিজিটাল উদ্যোক্তা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আই উদ্যোক্তার ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন অভিনয়শিল্পী ও নাট্যনির্মাতা শংকর সাঁওজাল। বিশেষ অতিথি