২ ম্যাচ শেষে নকআউটের দুয়ারে যেসব দল

বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই রাউন্ডের খেলা শেষ হতেই নকআউট পর্বের চিত্র অনেকটাই পরিষ্কার হতে শুরু করেছে। ৪৮ দলের নতুন ফরম্যাটের এই আসরে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থানধারী দল জায়গা করে নেবে রাউন্ড অব ৩২-এ। ফলে শেষ ম্যাচের আগে কিছু দল ইতোমধ্যে পরের পর্ব নিশ্চিত করেছে, আবার কয়েকটি দলের বিদায়ও নিশ্চিত হয়ে গেছে। অন্যদের সামনে এখন কঠিন সমীকরণ।   গ্রুপ ‘এ’ থেকে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে নকআউট নিশ্চিত করেছে মেক্সিকো। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার জন্য শেষ ম্যাচে ড্র-ই যথেষ্ট। সমান ১ পয়েন্ট নিয়ে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা এখনও লড়াইয়ে

কঙ্গোকে হারিয়ে নকআউট নিশ্চিত করলো কলম্বিয়া

ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয়ে প্রথম দল হিসেবে ‘কে’ গ্রুপ থেকে নকআউট পর্ব  নিশ্চিত করল লাতিন আমেরিকার দল কলম্বিয়া। মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে (ডিআর কঙ্গো) ১-০ ব্যবধানে হারিয়েছে তারা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় কলম্বিয়া। তবে প্রথমার্ধে কঙ্গোর জমাট রক্ষণ ও গোলরক্ষক লিওনেল এমপাসির দুর্দান্ত কিছু সেভের কারণে ডেডলক ভাঙতে পারেনি তারা। উল্টো অফসাইডের কারণে ম্যাচের ৮ম মিনিটে দানিয়েল মুনিয়োজের একটি গোল বাতিল হয়। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেও যখন গোল আসছিল না, ঠিক তখনই ম্যাচের ৭৬তম মিনিটে ডেডলক ভাঙেন দানিয়েল মুনিয়োজ। ডান প্রান্ত থেকে কলম্বিয়ার আক্রমণভাগের চমৎকার এক বিল্ড-আপে রক্ষণভাগ

ফিফার সিদ্ধান্তে বদলে গেল ব্রাজিলের গোলরক্ষক জার্সি

ব্রাজিল জাতীয় দলের গোলরক্ষকদের জন্য নির্ধারিত লাল জার্সি ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেলেসাওদের চিরাচরিত ঐতিহ্যের সঙ্গে সংগতি রেখে এই পরিবর্তন আনা হয়েছে। আসন্ন ম্যাচে অ্যালিসন বেকার ও এদেরসনরা এখন সবুজ রঙের কিট পরে মাঠে নামবেন। ম্যাচের আনুষ্ঠানিক কিট-গ্রাফিকসে দেখা গেছে, ব্রাজিলের গোলরক্ষক গাঢ় সবুজ জার্সির সঙ্গে একই রঙের শর্টস ও মোজা পরবেন। এই সবুজ কিটটি বিশ্বকাপের জন্য ব্রাজিলের নির্ধারিত প্রধান গোলরক্ষক কিটগুলোর একটি। অন্যদিকে স্কটল্যান্ডের গোলরক্ষক মাঠে নামবেন ধূসর রঙের কিট পরে। ব্রাজিলের জার্সিবিষয়ক বিশেষজ্ঞ প্ল্যাটফর্ম ‘মান্তোস দো ফুটেবোল’ প্রথম বিষয়টি সামনে আনে। ফিফার প্রকাশিত ম্যাচ কিট-তালিকায়ও দেখা যায়, আগে নির্ধারিত লাল নাইকি গোলরক্ষক

এমবাপ্পের জোড়া গোলে ফ্রান্সের দুর্দান্ত জয়

ইরাকের বিপক্ষে দুর্দান্ত জয় পেল ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল আর উসমান দেম্বেলের অভিষেক গোলে ইরাককে ৩-০ গোলে হারাল ফরাসিরা। তবে ম্যাচটি অতটা সহজও ছিল না। মাঝপথে খারাপ আবহাওয়ার কারণে দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল খেলা। তবে ফ্রান্স এখন বলতেই পারে, ঝড়ও আমাদের থামাতে পারেনি। ইরাকের বিপক্ষে দাপুটে এই জয়ে দলটি চলে গেছে শেষ ৩২-এ। মাত্র ১৪ মিনিটেই ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে বল কোণ ঘেঁষে জালে জড়ান তিনি। গোলরক্ষকের কিছুই করার ছিল না। প্রথমার্ধের শেষ দিকে বিপত্তি বাধে। ফিলাডেলফিয়ায় ঘন কালো মেঘ আর বজ্রপাতের আশঙ্কায় খেলা সাময়িকভাবে বন্ধ করে দেয় ফিফা।

যে ইতিহাসের অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব, তা করে দেখালেন মেসি

শেষ পর্যন্ত ইতিহাসটা গড়েই ফেললেন মেসি। মিরোস্লাভ ক্লোসাকে সরিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিয়েছেন তিনি। সোমবার বিশ্বকাপের গ্রুপ জে-তে অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমার্ধেই এই গোলটা করলেন তিনি। তবে শুরুটা মোটেও ভালো হয়নি। ম্যাচের ১০ মিনিট না যেতেই মেসি একটি পেনাল্টি মিস করেন। এটি ছিল বিশ্বকাপে তার তৃতীয় পেনাল্টি মিস। ১৯৬৬ সাল থেকে রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটি সবচেয়ে বেশি। বক্সের ডান পাশ দিয়ে শটটা নিয়েছিলেন মেসি। তা গোলের বাইরে চলে যায়। এর আগে ঘানার সাবেক স্ট্রাইকার আসামোয়া গিয়ান বিশ্বকাপে দুটি পেনাল্টি মিস করেছিলেন। সেটিই ছিল সর্বোচ্চ। এখন মেসি তাঁকে ছাড়িয়ে গেছেন। তবে শেষ পর্যন্ত আসল ইতিহাসটা গড়েই ছাড়লেন

মেসির রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ইয়ামাল

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন লামিন ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে আজ ম্যাচের শুরুতেই গোল করে অনন্য এক কীর্তি গড়েছেন বার্সেলোনার এ তরুণ স্ট্রাইকার। ২০০৭ সালের ১৩ জুলাই জন্ম নেয়া ইয়ামাল যখন গোলটি করেন, তখন তার বয়স ১৮ বছর ৩৪৩ দিন। আর এ গোলের মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসের অষ্টম কনিষ্ঠ গোলদাতা হিসেবে নিজের নাম লেখালেন তিনি। এ গোল করার পথে ইয়ামাল পেছনে ফেলেছেন আধুনিক ফুটবলের মহানায়ক লিওনেল মেসিকে। ২০০৬ বিশ্বকাপে সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে ৬-০ গোলের বিধ্বংসী জয়ের ম্যাচে যখন মেসি নিজের প্রথম বিশ্বকাপ গোল পান, তখন তার বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন। আর্জেন্টাইন খুদে

আজ ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া মুখোমুখি হবে।

বাংলাদেশ সময় রাত ১১টায় টেক্সাসের ডালাস (এটিঅ্যান্ডটি) স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে। ম্যাচটির বিস্তারিত ও সম্ভাব্য আপডেট নিচে দেওয়া হলো:ম্যাচের সময়সূচি ও স্থানতারিখ: ২২শে জুন, ২০২৬ (সোমবার)সময়: বাংলাদেশ সময় রাত ১১:০০ টাভেন্যু: ডালাস স্টেডিয়াম, টেক্সাস, যুক্তরাষ্ট্রটিম নিউজ ও সম্ভাব্য একাদশআর্জেন্টিনা: দলের কোচ লিওনেল স্কালোনির অধীনে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। হ্যামস্ট্রিং চোটের কারণে দলের নিয়মিত ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল এই ম্যাচে খেলতে পারছেন না। তবে লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, এবং জুলিয়ান আলভারেজদের মতো তারকাদের নিয়ে শক্তিশালি স্কোয়াড মাঠে নামবে।অস্ট্রিয়া: র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও রাল্ফ রাংনিকের শিষ্যরা বেশ সুসংগঠিত এবং যেকোনো অঘটন ঘটাতে সক্ষম।ম্যাচের পরিসংখ্যান ও

স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

কেপ ভার্দের রূপকথার গল্প যেন চলছেই। প্রথম ম্যাচে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য রুখে দিয়েছিল। এবার তারা ২-২ গোলে ড্র করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে। ফ্লোরিডায় অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ এইচের গুরুত্বপূর্ণ ম্যাচটি ছিল চমক, ইতিহাস আর উত্তেজনায় ভরপুর। বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোল পাওয়া কেপ ভার্দের শেষ পর্যন্ত ২-২ সমতায় শেষ করা কার্যত জয়ের মতোই। অথচ ম্যাচে সবদিক থেকেই এগিয়ে ছিল উরুগুয়ে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা। তবে ম্যাচের ২১তম মিনিটে বিশ্বকাপের অন্যতম বড় চমক উপহার দেয় কেপ ভার্দে। প্রায় ৩২ গজ দূর থেকে নেওয়া জোয়াও পিনার দুর্দান্ত ফ্রি-কিক উরুগুয়ের রক্ষণভাগ ভেদ করে জালে জড়িয়ে যায়। সেই গোলের মাধ্যমে

সালাহ’র নৈপুণ্যে চতুর্থ বিশ্বকাপে এসে ঐতিহাসিক জয় মিসরের

ফিফা ফুটবল বিশ্বকাপের চতুর্থ আসর খেলতে নেমে প্রথমবার জয়ের দেখা পেল মিসর। সর্বোচ্চ প্রতিযোগিতার নবম ম্যাচে স্মরণীয় জয়ের ম্যাচে গোল করেছেন দলের প্রাণভোমরা মোহামেদ সালাহ। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে মিসর প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল। এরপর দ্বিতীয়ার্ধে ৩ গোল দিয়ে ইতিহাসগড়া জয় পেল আফ্রিকান দেশটি। কানাডার ভ্যাঙ্কুভার বিসি প্লেসে অনুষ্ঠিত ম্যাচটিতে নিউজিল্যান্ডের চেয়ে সবদিক থেকেই এগিয়ে ছিল মিসর। নিউজিল্যান্ড ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে তিন ম্যাচেই ড্র করেছিল। এবারও ড্র দিয়ে আসর শুরু করে ইরানের বিপক্ষে। আজই (সোমবার) প্রথম তারা হারের স্বাদ পেল। মিসর বিশ্বকাপে প্রথম জয়ের পর ‘জি’ গ্রুপের শীর্ষে উঠেছে। এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে খেলে

তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে ইতিহাস গড়ে জিতল জাপান

ম্যাচটাই ছিল বড় মাইলফলকের। বিশ্বকাপের হাজারতম ম্যাচে নেমে ইতিহাসগড়া জয় পেয়েছে জাপান। সর্বোচ্চ এই প্রতিযোগিতায় প্রথমবার এত বড় (৪–০) ব্যবধানে জিতে তারা তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছে। একইসঙ্গে এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে ৪টি গোল করল সামুরাই ব্লুরা। এর আগে নেদারল্যান্ডসের সঙ্গে ২–২ গোলের ড্র দিয়ে জাপান এবারের আসর শুরু করেছিল। তিউনিসিয়ার বিপক্ষে বড় জয় তাদের টানা চতুর্থবারের মতো নকআউট পর্বের দিকে একধাপ এগিয়ে দিলো। এর আগে বিশ্বকাপের কোনো ম্যাচে এত বেশি গোল করতে পারেনি জাপান। গতিময় আক্রমণাত্মক ফুটবলে সহজ জয় পেল তারা। আর উদ্বোধনী ম্যাচের পর কোচ বরখাস্ত করার নজির গড়া তিউনিসিয়া কোনো প্রতিরোধই গড়তে পারেনি। জাপানের হয়ে জোড়া গোল