বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো

স্বপ্নের যাত্রা অব্যাহত রেখে শেষ ষোলোয় উঠেছে বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো। বজ্রঝডের কবলে পড়ে এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া শেষ ৩২–এর ম্যাচে তারা ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে। ৪০ বছরে প্রথমবার বিশ্বকাপের নকআউটে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে মেক্সিকো। এ নিয়ে নিজেদের সর্বশেষ ৭ ম্যাচেই জিতেছে মেক্সিকো, ২০২৬ সালে ১২ ম্যাচ খেলে জয় ১০টিতে। এ ছাড়া ১৯৯০ বিশ্বকাপে ইতালির পর মেক্সিকো প্রথম দল হিসেবে টানা চার জয় পেয়েছে কোনো গোল হজম না করেই। ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে তাদের দাপুটে জয়ের পর শেষ ষোলোয় তারা লড়বে ইংল্যান্ড-গণতান্ত্রিক কঙ্গোর মাঝে বিজয়ী দলের সঙ্গে, ৬ জুলাই। ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকো দুটি গোলই করেছে প্রথমার্ধে। ম্যাচের ২২ মিনিটে

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারলেও আত্মবিশ্বাসী সিমন্স

হারারে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে লড়াইয়ের মানসিকতাও দেখাতে পারেনি বাংলাদেশ। মাত্র আড়াই দিনের মাথায় ইনিংস এবং ৮৫ রানের বিশাল ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্ত’র দর। ম্যাচটিতে ব্যাট হাতে সফরকারী ব্যাটাররা চরম বিপর্যস্ত ছিল। বোলাররাও ছিলেন একেবারেই বিবর্ণ। জিম্বাবুয়ে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছে। একেবারেই লড়তে না পারা বাংলাদেশের কোচ ফিল সিমন্স যদিও এখনও আত্মবিশ্বাস হারাচ্ছেন না। তিনি বলেছেন, ‘অনেক কিছুই ভিন্নভাবে করা যেত। আমার মনে হয় প্রথম দুই ঘণ্টায় আমরা ম্যাচে ছিলাম। তবে লাঞ্চ এবং চা বিরতির সময়টাতেই ম্যাচটা হেরে গেছি। যেভাবে ব্যাট করেছি, তা হারিয়ে দিতে যথেষ্ট ছিল। তখন ব্যাটিংয়ে আরও ডেডিকেশন দরকার ছিল। তাহলে হয়তো ম্যাচটা

​৯ম জাতীয় বেসবল চ্যাম্পিয়নশীপে মুন্সীগঞ্জ জেলা দলের গৌরবময় অর্জন

**মুন্সীগঞ্জ প্রতিনিধি:** জাতীয় পর্যায়ের ক্রীড়াঙ্গনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে মুন্সীগঞ্জ জেলা বেসবল দল। দেশসেরা দলগুলোর অংশগ্রহণে আয়োজিত ‘৯ম জাতীয় বেসবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট-২০২৬’-এ অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে চতুর্থ স্থান অর্জন করেছে তারা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতার প্রতিটি ধাপে খেলোয়াড়রা তাদের দক্ষতা, পরিশ্রম ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে চূড়ান্ত পর্যায়ে জায়গা করে নেন। মুন্সীগঞ্জ দলের এই গৌরবময় অর্জনে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব **মোহাম্মদ বশির উল্লাহ**। এক বিবৃতিতে তিনি বলেন, নিয়মিত প্রশিক্ষণ, সঠিক পৃষ্ঠপোষকতা ও সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করা গেলে ভবিষ্যতে মুন্সীগঞ্জ দল আরও বড় সাফল্য বয়ে আনতে সক্ষম হবে। এই অর্জন জেলার তরুণ

ড্রেসিংরুমে ‘হাল না ছাড়ার’ এক বার্তায় বদলে যায় ব্রাজিল

‘ব্রাজিল আর আগের মতো নেই’—পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নামার আগে এমন মন্তব্য করেছিলেন জাপানের এক ফুটবলার। এমনিতেই তেঁতে ছিলেন ব্রাজিলের ভক্তরা। এরওপর দুই দলের নকআউটের হাই-ভোল্টেজ ম্যাচে সেলেসাওদের শুরুটাও ছিল হতাশার। এক গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল ক্যাসেমিরো-ভিনিসিয়ুসরা। তবে দ্বিতীয়ার্ধেই বদলে যায় ম্যাচের চিত্র। ক্যাসেমিরোর গোলে ব্রাজিল সমতায় ফেরার পর বদলি হিসেবে নামা মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোলে টুর্নামেন্টে টিকে থাকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ বত্রিশে দলের ম্যাচে জাপান ম্যাচে এগিয়ে যাওয়ার পর বেশ স্বাচ্ছন্দেই ছিল। তাছাড়া ২০০২ সালের পর থেকে বিশ্বকাপের নকআউট পর্বে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে জেতার রেকর্ড নেই ব্রাজিলের, যে কারণে ওই মুহূর্তটা তাদের জন্য মোটেও স্বস্তিদায়ক কিছু ছিল

উরুগুয়ে ও সৌদি আরবের বিদায়ে নকআউটে জায়গা নিশ্চিত করল পর্তুগালসহ পাঁচ দেশ।

প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে চলমান বিশ্বকাপে অনেক নতুনত্ব দেখা যাচ্ছে। এখন চলছে গ্রুপপর্বের শেষ রাউন্ড। ইতোমধ্যে ৮টি গ্রুপের লড়াই শেষ। আর বাকি ৪ গ্রুপের লড়াই। আজ (শনিবার) সকালে ‘এইচ’ গ্রুপের লড়াই শেষে নিজেদের একটি করে ম্যাচ বাকি থাকলেও নকআউট রাউন্ড নিশ্চিত হয়েছে পর্তুগাল, ইংল্যান্ড, ঘানা, মিসর ও প্যারাগুয়ের। ‘এইচ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবে স্পেন ও রানার্সআপ হয়ে ইতিহাস গড়ে কেপ ভার্দের নকআউট রাউন্ডে উঠেছে। স্পেনের কাছে পরাজিত সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে এবং কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করা সৌদি আরব ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। মূলত এই স্পেন গ্রুপের ম্যাচ শেষে অন্যান্য গ্রুপে ন্যূনতম ৪ পয়েন্ট পাওয়া ৫ দেশ রাউন্ড অব

নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, জেনে নিন ম্যাচের দিনক্ষণ

অবশেষে নিশ্চিত হয়ে গেল বিশ্বকাপের শেষ ৩২–এ কাদের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। চলতি আসরে প্রথমবার অংশ নিয়েই চমক দেখানো কেপ ভার্দে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউটে উঠে ইতিহাস গড়েছে। ফলে তাদের বিপক্ষেই পরবর্তী রাউন্ডে লড়বে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রাউন্ড অব বত্রিশের দিনক্ষণও আগেই চূড়ান্ত ছিল। আগামী ৪ জুলাই মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং এইচ গ্রুপের রানার্স–আপ কেপ ভার্দে মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ভোর ৪ টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। মজার ব্যাপার হচ্ছে, লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হোম ভেন্যু এই হার্ডরক স্টেডিয়াম। নকআউটে নিজেদের প্রতিপক্ষ দলের ছবি দিয়ে অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছে

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল: চ্যাম্পিয়ন জোড়াগাছা স্কুলকে জেলা প্রশাসনের বর্ণাঢ্য সংবর্ধনা

জাতীয় চ্যাম্পিয়ন সাঁথিয়ার জোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পাবনা জেলা প্রশাসনের বর্ণাঢ্য সংবর্ধনা ​নিজস্ব প্রতিবেদক, পাবনা: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালিকা) এর জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় পাবনার সাঁথিয়া উপজেলার ১২০ নং জোড়াগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জমকালো সংবর্ধনা প্রদান করা হয়েছে। ​আজ (এখানে তারিখ বসাবেন) বিকেলে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আনন্দঘন পরিবেশে বিজয়ী বীর কন্যাদের এই অনন্য কৃতিত্বের জন্য বরণ করে নেওয়া হয়। ​পাবনা জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জোড়াগাছা ইউনাইটেড সরকারি

হাইতির বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনে নকআউটে মরক্কো

প্রথমার্ধে মরক্কোর কঠিন পরীক্ষা নিয়েছে হাইতি। যেন কোনো অঘটন ঘটতে চলছিল। তবে দু’বার পিছিয়ে পড়ে সমতা টানার পর বদলি নামা দুই খেলোয়াড়ের গোলে ৪–২ ব্যবধানে জয় নিয়ে ফিরছে মরক্কো। আশরাফ হাকিমি–ইসমাইল সাইবারিদের গোলে ‘সি’ গ্রুপের রানার্সআপ হয়ে ‘অ্যাটলাস লায়ন’রা নকআউট পর্ব নিশ্চিত করল। কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনাল খেলা মরক্কো এদিন দুইবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায়। অন্যদিকে, ৫২ বছর পর ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফেরা হাইতি দারুণ লড়াই করে প্রথমবার পয়েন্ট পাওয়ার স্বপ্ন দেখছিল। যদিও সবদিক থেকেই ম্যাচজুড়ে আধিপত্য ছিল হাকিমি–দিয়াজদের। ৭০ শতাংশ পজেশনের পাশাপাশি তাদের ২২ শটের ১১টিই লক্ষ্যে ছিল। বিপরীতে কেবল দুটি শট লক্ষ্যে রাখতে পারে

নেইমারের কামব্যাকে স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় ব্রাজিলের

নিজেদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রকে পেতে ৭৮১ দিন অপেক্ষা করতে হয়েছে ব্রাজিলকে। চোটজর্জর এই তারকার প্রত্যাবর্তনের ম্যাচটি অবশ্য তিনি মাঠে নামার আগেই রাঙিয়ে দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথিউস কুনহা। যাতে ভর করে স্কটল্যান্ডকে ৩–০ ব্যবধানে উড়িয়ে দিয়ে নকআউট রাউন্ডে উঠল ব্রাজিল।  মায়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রথমার্ধেই দ্বিগুণ ব্যবধানে পিছিয়ে ছিল স্কটল্যান্ড। বিরতির পর তারা ম্যাচে ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালায়। তবে কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না স্কটিশরা। গোললাইন থেকে একাধিক বল ফেরত পাঠিয়ে তাদের হতাশ করেছেন অ্যালিসন বেকার। এরই মাঝে ৬০ উল্টো তাদের আবারও পিছিয়ে দিলেন কুনহা। ম্যাচে ব্রুনো গুইমারেসের দ্বিতীয় অ্যাসিস্টে তিনি আসরের তৃতীয় গোলটি করলেন। যথারীতি গোলের

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, ৯৮১ দিন পর ফিরলেন নেইমার

বিশ্বকাপে নিজেদের চেনা ছন্দে ফিরেছে ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩–০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২ দলের রাউন্ড নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল। মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে জয়ের মাধ্যমে ব্রাজিল শুধু পরের পর্বে ওঠেনি, বরং বিশ্বকাপের বাকি দলগুলোর কাছেও শক্তির বার্তা দিয়েছে। এর আগে মরক্কোর বিপক্ষে ১–১ গোলে ড্র এবং হাইতিকে ৩–০ গোলে হারানোর পর স্কটল্যান্ডের বিপক্ষে আরও আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে সেলেসাওরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। মাত্র ৭ মিনিটেই ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যায় তারা। স্কটিশ ডিফেন্ডারের ভুলের সুযোগ কাজে লাগিয়ে সহজেই বল জালে পাঠান রিয়াল মাদ্রিদের এই তারকা। এরপর ভিনিসিয়ুস আরও একবার বল জালে