জাসাস নারায়ণগঞ্জ মহানগর শাখার ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নারায়ণগঞ্জ মহানগর শাখার ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মো. হারুন অর রশিদ খান মুকুলকে সভাপতি এবং মো. জাহাঙ্গীর হোসেন স্বাধীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন এ কমিটির অনুমোদন দেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানির সুপারিশে কমিটি ঘোষণা করা হয়।

কমিটি অনুমোদনের পর জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের নবগঠিত কমিটির নেতারা।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে জাহাঙ্গীর হোসেন মিজিকে। সহসভাপতিরা হলেন—মিয়া মো. আব্দুল্লাহ মুজিব, অ্যাডভোকেট সিমা সিদ্দিকী, আবুল কালাম আজাদ, হাজী মো. নাসির, মো. মোহর চান, ডা. মো. রায়হান সরকার, এম এ সাত্তার ভূট্টু, এস আলম সাইদুল, মো. মিজানুর রহমান, মো. নাসির উদ্দিন, মো. মতিউর রহমান, মো. আমিনুল ইসলাম রিপন, মো. আনোয়ার হোসেন, রবিউল আলম বাদল ও জাহাঙ্গীর আলম দেওয়ান।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু। যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন—মো. রফিক মিয়া, মো. আব্দুল হাই, অ্যাডভোকেট এস এম গালিব, শেখ মো. খোরশেদ আলম ও সোনিয়া আক্তার। যুগ্ম সম্পাদক এন ইসলাম জানু, দেলোয়ার হোসেন দেলু ও মো. দেলোয়ার হোসেন।

সহ-সাধারণ সম্পাদকরা হলেন—মাসুদ হোসেন মানিক, মো. আবু হানিফ, খোরশেদ আলম টুটুল, বুলবুল রাজা মিঠু, তরিকুল হায়দার সাঈদ, মো. শাহ আলম, মিয়া মো. আসাদ উল্লাহ গালিব, আনোয়ার হোসেন স্বপন ও আক্তারুজ্জামান লিটন।

সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নাজমুল হাসান খুকুমণিকে। সহ-সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির ও তানজিল মাহমুদ রিপন।

এ ছাড়া অর্থ বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম ও সহ-অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন; দপ্তর সম্পাদক মো. হারুন অর রশিদ ও সহ-দপ্তর সম্পাদক আরাফাত নেওয়াজ সানজি; প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন রিগ্যান ও সহ-প্রচার সম্পাদক আবুল হোসেন; ধর্ম বিষয়ক সম্পাদক মো. শহিদুল্লাহ কায়সার ও সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. মনতাজ।

সঙ্গীত বিষয়ক সম্পাদক এনামুল হক খান ও সহ-সঙ্গীত বিষয়ক সম্পাদক এইচ এম মোতালেব হোসেন; মহিলা বিষয়ক সম্পাদক রেজোয়ানা হক সুমি এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক রেহানা আক্তার তাহিন ও সুইটি আক্তার আরিফা।

আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মমিন ও সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা; সাহিত্য সম্পাদক সোহরাব হোসেন মুকুল ও সহ-সাহিত্য সম্পাদক মো. নাজিম উদ্দিন খোকা; নাট্যকলা বিষয়ক সম্পাদক এম আর হায়দার রানা ও সহ-নাট্যকলা বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান ভূঁইয়া কাজল।

চলচ্চিত্র বিষয়ক সম্পাদক মো. হারুনুর রশীদ ও সহ-চলচ্চিত্র বিষয়ক সম্পাদক শাহিন চৌধুরী; সমাজকল্যাণ সম্পাদক শেখ মো. ইকবাল হোসেন ও সহ-সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মজুমদার; তথ্য ও প্রকাশনা সম্পাদক আশিকুল ইসলাম অরিন ও সহ-তথ্য ও প্রকাশনা সম্পাদক জহুরা আক্তার ইলা।

ক্রীড়া ও শিশু বিষয়ক সম্পাদক হারিস মোল্লা সুজন ও সহ-ক্রীড়া ও শিশু বিষয়ক সম্পাদক মো. সেলিম; গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. মনিরুজ্জামান পাটোয়ার ও সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আজহারুল হক আকাশ; চারু ও কারুকলা বিষয়ক সম্পাদক নুরুন্নবী মাইকেল এবং সহ-চারু ও কারুকলা বিষয়ক সম্পাদক মো. সোলেমান ভূঁইয়া।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন—আনিসুল ইসলাম সানি, হাজী মো. শাহীন, ডি. এস. বাবুল, জিকু খান, মো. আব্দুর রউফ, মো. হানিফ, খন্দকার মাহমুদুল হাসান আরমান, মো. জানে আলম, মো. শুক্কুর মজুমদার, শাহ আলম, মো. আমির হোসেন, আব্দুল্লাহ প্রধান ঝন্টু, মো. আবু হুরাইরা আরিয়ান, আমেনা বেগম লিপি, রাজীব ভূঁইয়া, রুবেল আহমেদ, আল-ইসলাম, ফারিয়া ফারুক ফিওনা, লিমা আক্তার, সোনিয়া আক্তার, রানী বেগম, সিমু, মুক্তা বেগম, নাসিমা বেগম, এস. এম. আল-আমিন, জুয়েল রানা, আব্দুর রহিম, মো. মাহবুব, রফিকুল হাসান রাকিব, মাসুদুর রহমান মাসুদ ও নাইমুল ইসলাম নাইম

 

পুরাতন সংবাদ পড়ুন
« ডিসেম্বর ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১