জাতীয়তাবাদী মহিলা দল দেশের নারীদের নেতৃত্ব দেবে

নারায়ণগঞ্জ ৭১ নিউজ : বিএনপির জাতীয়তাবাদী মহিলা দল আগামী দিনে আরও শক্তিশালী হয়ে দেশের নারীদের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি পার্কে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর মহিলা দলের আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাখাওয়াত হোসেন খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে সংগঠনটি একটি বড় সংগঠনে পরিণত হয়েছে। আগামী দিনে মহিলা দল আরও শক্তিশালী হয়ে দেশের নারীদের নেতৃত্ব