ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

নারায়ণগঞ্জ ৭১ নিউজ:  নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২০-৯-২৬ ইং অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সভায় সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুর রহমান, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), জেল সুপার, ফায়ার সার্ভিস ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা, জনস্বাস্থ্য, ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান এবং সরকারি সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। স্কুল-কলেজ, খেলার মাঠ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সরকারি দপ্তরের কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও কর্মমুখী সেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, উন্নয়নের পূর্বশর্ত সমন্বয়। সব দপ্তরকে একসাথে টিম হিসেবে কাজ করতে হবে, যাতে জনগণ দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পায়।

তিনি আরো বলেন, এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডেঙ্গু। আমি সকল দপ্তর প্রধানকে নির্দেশ দিচ্ছি, আপনাদের অফিস, স্কুল-কলেজ, খেলার মাঠসহ আওতাধীন সকল প্রতিষ্ঠানে কোথাও যেন পানি জমে এডিসের প্রজননক্ষেত্র তৈরি না হয়। নিয়মিত মনিটরিং করতে হবে। এটি শুধু স্বাস্থ্য বিভাগের দায়িত্ব নয়, সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, অফিস সহকারী ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। জনগণ যেন দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পায়, দাপ্তরিক কার্যক্রমে যেন গতিশীলতা আসে, সেজন্য সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

পুরাতন সংবাদ পড়ুন
« সেপ্টেম্বর ২০২৫ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০