ডিসি ও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে এমপি মমতাজ আলোর সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ ৭১ নিউজ:  সংসদীয় সংরক্ষিত মহিলা আসন-২৮ এর সংসদ সদস্য মমতাজ আলো নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির ও জেলা পরিষদের প্রশাসক মামুন মাহামুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা। এ সময় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার ওপর জোর দেন মমতাজ আলো।

মমতাজ আলো বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণের কথাও তিনি তুলে ধরেন।

তিনি আরও বলেন, অপরাধমুক্ত সমাজ গড়তে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। মাদক ও সন্ত্রাসের বিস্তার রোধে কার্যকর উদ্যোগের পাশাপাশি চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক রায়হান কবির ও জেলা পরিষদের প্রশাসক মামুন মাহামুদ মমতাজ আলোর সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। সংশ্লিষ্টরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন। মতবিনিময় শেষে তাকে ফুলেল শুভেচছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, মুন্সিগঞ্জ সদর থানা সদর থানা যুবদলের সাবেক সাধারণ মাহাবুব হাসান সোহাগ ,ডাক্তার রফিকুল ইসলাম খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পুরাতন সংবাদ পড়ুন
« জানুয়ারি ২০২৭ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
    
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১