ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসকের নেতৃত্বে র‍্যালী

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে শিয়াচর এলাকায় ওয়াপদা খালের পাড়ে ১০০টি গাছের চারা রোপণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এতে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

অভিযানকালে জেলা প্রশাসক পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পরে শিয়াচর এলাকায় ওয়াপদা খালের পাড়ে ১০০টি গাছের চারা রোপণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগের মাধ্যমে খালের আশপাশের পরিবেশ উন্নয়ন, সবুজায়ন বৃদ্ধি এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির চেষ্টা করা হচ্ছে।

কর্মসূচিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে বাড়ির আশপাশ, ড্রেন, নালা ও খালে জমে থাকা পানি অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, এ ক্ষেত্রে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

একই সঙ্গে বৃক্ষরোপণ ও রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার মাধ্যমে সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নারায়ণগঞ্জ গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

পুরাতন সংবাদ পড়ুন
« সেপ্টেম্বর ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০