দীর্ঘ প্রতীক্ষার পর ন্যায্য মর্যাদা ফিরে পেলেন লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম রেজা

দীর্ঘ প্রতীক্ষার পর ন্যায্য মর্যাদা ফিরে পেলেন লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম রেজা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম রেজা তাঁর প্রাপ্য সম্মান ও ন্যায্য মর্যাদা পুনরুদ্ধার করেছেন। তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সরকারিভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তাঁকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। এ-সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে।

 

 

সংশ্লিষ্ট মহলের মতে, এই সিদ্ধান্ত সত্য, ন্যায়বিচার ও পেশাগত মর্যাদার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। দীর্ঘদিনের অপেক্ষার পর তাঁর এই স্বীকৃতি সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন পেশাজীবী মহলে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

বর্তমানে মো. রেজাউল করিম রেজা আল মোসাওয়াবী ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহাব)-এর একজন গর্বিত সদস্য হিসেবে রিয়েল এস্টেট খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

তাঁর এই সম্মানজনক অর্জনে রিহাব পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের আরও সাফল্য কামনা করা হয়েছে।

পুরাতন সংবাদ পড়ুন
« মে ২০৪৭ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
  ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১