দূর্গাউৎসব বন্দর ওসি’র সাথে সাংবাদিকদের সাথে বৈঠক

নারায়ণগঞ্জের বন্দরে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বন্দর থানা পুলিশ। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় বন্দর থানা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

সভায় ওসি জামাল উদ্দিন জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ডে ১১টি এবং বন্দরের পাঁচটি ইউনিয়নে ১৮টিসহ মোট ২৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে কোথাও চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া দশমীর দিন রাত ১০টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

সভায় বন্দর থানা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাব্বির আহাম্মেদ সেন্টু, বন্দর প্রেসক্লাবের সাবেক সহসাধারণ সম্পাদক জি এম সুমন, সাংবাদিক বিল্লাল হোসেন, নাগরিক টিভির বন্দর প্রতিনিধি শাহরিয়ার প্রধান ইমন, মঞ্জুর আলম মুন্না, মেহেদী হাসান রিপন, শেখ সুমন, সাজিদ হোসেন কিবরিয়া ও মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পুরাতন সংবাদ পড়ুন
« আগস্ট ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
     ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১