
নগরীর ৬৮টি পূজামণ্ডপে ২৫ হাজার টাকা করে মোট ১৭ লাখ টাকা আর্থিক সহায়তা করলেন এড.সাখওয়াত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের পরিচয়। এ দেশে সব নাগরিক সমান অধিকার ভোগ করবেন এবং প্রত্যেকে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন। নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের কারও প্রতি কোনো ধরনের অবিচার হলে বিএনপি ও সরকার মিলে ব্যবস্থা নেবে।’ সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর ৬৮টি পূজামণ্ডপে ২৫ হাজার টাকা করে মোট ১৭ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।





