নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি আসিফ হাসান মাহমুদ মানুর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

নারায়ণগঞ্জ ৭১ নিউজ: নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি আসিফ হাসান মাহমুদ মানু’র প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে তার পরিবার। নারায়ণগঞ্জ ক্লাবের প্রয়াত সভাপতি আসিফ হাসান মাহমুদ মানুর মৃত্যু বার্ষিকী উপলক্ষে সকাল থেকে উত্তর চাষাড়া নিজ বাড়ীতে ১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকে কোরআন তেলওয়াত এবং বাদ আছর চাষাড়া বড় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে আসিফ হাসান মাহমুদ মানুর স্ত্রী, দুই সন্তান,পরিবারপরিজন ছাড়াও এলাকার মুরুব্বীয়ান ও বন্ধু মহল উপস্থিত ছিল। চাষাড়া এলাকার মুরুব্বীয়ান ও পঞ্চায়েত সভাপতি আবুল হোসেন কামরান,যুগ্ন সম্পাদক নুরুল হুদা,নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ক্রীড়াবিদ আরাফাত আহমেদ রাজিব,সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু,নারায়ণগঞ্জ চেম্বার আব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর ডাইরেক্টর হানিফ সরদার, রোটারিয়ান আবদুল্লা আল হোসেন বাপ্পি,বীর মুক্তিযোদ্ধা মহব্বত হাসেম,বাংলাদেশ নীট ডাইং ওনার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি
আবুল বাশার,বর্তমান ভাইস প্রেসিডেন্ট রাকিবুল হাসান রাকিব,ব্যবসায়ী লিখন,ফয়েজুল ইসলাম,মঞ্জু,তুহিন,মামুনসহ প্রমুখ।

নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি আসিফ হাসান মাহমুদ মানু ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর রাতে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে তিনি মারা যান। মানু এর আগে দুইবারে ক্লাবের সভাপতি ছিলেন। এক সময়ে যুবলীগের রাজনীতি করলেও পরে নিস্ক্রিয় হয়ে যান। জড়িয়ে যান ক্লাবে। মৃত্যুকালে স্ত্রী,এক পুত্র ও এক মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি। দোয়া ও মিলাদ মাহফিলে নারায়নগঞ্জ জেলার বন্ধুমহল
আসিফ হাসান মাহমুূূদ মানুর প্রথম মৃত্যু বার্ষিকীর দোয়া মিলাদ মাহফিলে অংশ নেয়।

পুরাতন সংবাদ পড়ুন
« এপ্রিল ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
  
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০