নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান

কর্মদক্ষতা, পেশাদারিত্ব, সর্বোচ্চ দায়িত্ববোধ ও মানবিক নেতৃত্বে মাদক, কিশোর গ্যাং দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যানজট নিরসনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির এবং পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করেছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি।

রবিবার (১৮ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৃথকভাবে এই সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে মোঃ আসলাম, গাজী সোহেল, সাদ্দাম হোসেন মুন্না, মোঃ আল আমিন, জসীমউদ্দীন, কাজী আনিসুল হক হীরা ও শাহ আলম।

সম্মাননা স্মারক পেয়ে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, এই সম্মাননা আমার একার নয়, এটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের। জনগণের সেবা করাই আমাদের প্রধান দায়িত্ব। মাদক, কিশোর গ্যাং ও অপরাধ দমনে আমরা যেভাবে কাজ করছি, আগামীতেও তা অব্যাহত থাকবে। সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে একটি সুন্দর, নিরাপদ ও মানবিক নারায়ণগঞ্জ গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। এই সম্মাননার জন্য তিনি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সম্মাননা গ্রহণ করে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, এই সম্মাননা আমার একার নয়, এটি নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্যের। সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের সহযোগিতা পেলে মাদক, কিশোর গ্যাং ও অপরাধমুক্ত একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়া সম্ভব হবে। আমি যোগদানের পর থেকেই জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন মহলের ব্যাপক সহযোগিতা পেয়েছি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করতে। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ও পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই দক্ষতা, সততা, মানবিকতা ও সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাদক ও কিশোর গ্যাং দমন, যানজট নিরসন এবং জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকা সত্যিই প্রশংসনীয়। একজন দক্ষ প্রশাসক ও একজন চৌকস, সৎ ও মানবিক পুলিশ সুপার হিসেবে তাঁরা ইতোমধ্যেই নারায়ণগঞ্জবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁদের এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এই সম্মাননা স্মারক প্রদান করেছি। আমরা আশা করি, তাঁদের নেতৃত্বে নারায়ণগঞ্জ আরও এগিয়ে যাবে।

পুরাতন সংবাদ পড়ুন
« জুলাই ২০২৭ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
   ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১