নারায়ণগঞ্জ নীলাচল বাসে আগুন

নারায়ণগঞ্জে থেমে থাকা নীলাচল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার এসও ঈদগাহ মাঠসংলগ্ন সড়কে ওই ঘটনা ঘটে।

‎স্থানীয়রা জানান, এসও ঈদগাহের পাশের সড়কে নীলাচল পরিবহনের বাসটি থামানো ছিলো।ওই বাসে হঠাৎ রোববার দিবাগত রাত দেড়টার পর আগুন জ্বলতে দেখা যায়। অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে অগ্নিসংযোগ করেছে বলে ধারনা করা হচ্ছে। আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে নেয়। ওই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে‎ আদমজী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিরন মিয়া জানান, পার্কিং করে রাখা একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িতে কোনো মানুষ না থাকায় এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

‎সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মো. মজিবর রহমান বলেন, অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তারেক আল মেহেদী বলেন, আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুরাতন সংবাদ পড়ুন
« মে ২০২৮ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১