ফতুল্লার কুখ্যাত চাঁদাবাজ , অসংখ্য অপকর্মের হোতা ঈমান আলী প্রকাশ্যে 

ফতুল্লার কুখ্যাত চাঁদাবাজ, সন্ত্রাসী হিসেবে দীর্ঘ বছর ধরেই কুখ্যাতি অর্জন করেছেন শ্রমিক লীগ ক্যাডার কাউসার আহমেদ পলাশ৷ হাট, মাঠ-ঘাট, মিলকারখানাসহ এমন কোনো সেক্টর নেই যেখান থেকে আওয়ামী লীগ আমলে পলাশ চাঁদা তোলেননি৷ এমনকি দরিদ্র অটোরিকশাচালকদের কাছ থেকেও ক্যাডার বাহিনী দিয়ে চাঁদা তোলার জন্য পলাশ জনগণের ঘৃণা কুড়িয়েছেন৷ আলীগঞ্জ, পাগলাজুড়ে পলাশের সন্ত্রাস ও চাঁদার রাজত্ব দেখাশোনা করে বিশাল এক বাহিনী৷ তাদেরই একজন কুতুবপুরের শিয়াচরের চাঁদাবাজ ঈমান আলী৷ অসংখ্য অপরাধ করেও এখনো বহাল তবিয়তে রয়েছে এই ধুরন্ধর ঈমান আলী৷ এলাকাবাসী জানান, চাঁদাবাজ ঈমান আলী মূলত কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ পলাশের ঘনিষ্ঠ ক্যাডার হিসেবে পরিচিত৷ পলাশের সন্ত্রাস-চাঁদাবাজির সেক্টর দেখাশোনার দায়িত্ব এই ঈমান আলীর