নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএম পদক পাচ্ছেন

সাহসিকতা, সেবায় অনন্য নজির, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পাচ্ছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। মাদারীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি এ পদকের জন্য মনোনীত হয়েছেন।

গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মাদারীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মো. হাবিবুর রহমান। অপরাধী শনাক্ত ও গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন কার্যক্রমে অবদানের জন্য তিনি এ স্বীকৃতি পাচ্ছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের জন্য চার ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়া হবে। ক্যাটাগরিগুলো হলো—বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা।

২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এসব পদক দেওয়া হচ্ছে।

মো. হাবিবুর রহমান গত ৩০ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন পান। তিনি ২৪তম বিসিএসের কর্মকর্তা। এর আগে মাদারীপুর, মাগুরা ও ফেনী জেলার পুলিশ সুপার এবং বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

যশোরের বাসিন্দা মো. হাবিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

নারায়ণগঞ্জে দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রাখছেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। যানজট নিয়ন্ত্রণ, অপরাধী শনাক্ত ও গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন কার্যক্রমে সরাসরি নেতৃত্ব দেওয়ায় তার ভূমিকা প্রশংসিত হচ্ছে।

পুরাতন সংবাদ পড়ুন
« আগস্ট ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
     
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১