নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জের প্রতিপক্ষ ডাকাতিসহ ২১ মামলার আসামী সাহেব আলীকে গুলি করে হত্যা করেছে। সন্ত্রাসী রনির আগ্নেয়াস্ত্রের গুলিতে তার মৃত্যু হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আটি ওয়াপদা কলোনী এলাকার ইত্তেহাদ টাওয়ারের সামনে হত্যার ঘটনাটি ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে তার মৃত্যু নিশ্চিত হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) তারেক আল মেহেদী ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটি ওয়াপদা কলোনী এলাকার সাহেব আলী দুটি আইন শৃংখলা নিয়ন্ত্রন বাহিনীর ছদ্মবরনে ডাকাতি,একটি পুলিশের উপর হামলার অপরাধ , সাতটি ডাকাতি ও ছিনতাই, পাঁচটি সরকারী কাজে বাধা দেয়ার অপরাধ,
তিনটি সন্ত্রাস বিরোধী আইনের অপরাধ, দুটি মাদক,একটি নারী শিশু নির্যাতন দমন আইনের অপরাধ সহ ২১ টি মামলার আসামী। তাকে গ্রেফতার করা হলেও সহযোগীরা ছিনিয়ে নেয়ায় ঘটনাও ঘটে।তাকে বিগত বছরগুলোতে আইন শৃংখলা নিয়ন্ত্রন বাহিনী বেশ ক’ বার গ্রেফতার করে। অতিরিক্ত পুলিশ সুপারের মতে, আটি ওয়াপদা কলোনী এলাকায় সোমবার সন্ধ্যার পর ঝগড়ায় লিপ্ত সাহেব আলীর মাথায় প্রতিপক্ষ সন্ত্রাসী রনি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে চলে যায়। তিনটি গুলিবিদ্ধ সাহেব আলী পাশের লেকে পড়ে যায়। সেখান থেকে তখন প্রত্যক্ষদর্শিরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক রাতে তার মৃত্যু নিশ্চিত করেন।

পুরাতন সংবাদ পড়ুন
« এপ্রিল ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
  ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০